সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ফার্নান্দেজের রেকর্ডছোঁয়া রাতে নটিংহাম ফরেস্টকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ১৭ মে, ২০২৬
ফার্নান্দেজের রেকর্ডছোঁয়া রাতে নটিংহাম ফরেস্টকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড



পাঁচ গোলের রোমাঞ্চকর এক লড়াইয়ে নটিংহাম ফরেস্টকে ৩–২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে দারুণ এই জয়ে নতুন রেকর্ড গড়ে আলোচনায় এসেছেন দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।


ম্যাচের ৭৫ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ডান দিক থেকে দেওয়া নিখুঁত ক্রস থেকে ইউনাইটেডের হয়ে তৃতীয় ও জয়সূচক গোলটি করেন ব্রায়ান এমবেউমো। এই অ্যাসিস্টের মাধ্যমে চলতি মৌসুমে ২০ অ্যাসিস্টে পৌঁছে গেছেন পর্তুগিজ মিডফিল্ডার।


এর ফলে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে যৌথভাবে নাম লেখালেন তিনি। এর আগে ২০০২–০৩ মৌসুমে ২০ অ্যাসিস্ট করেছিলেন থিয়েরি অঁরি এবং ২০১৯–২০ মৌসুমে একই কীর্তি গড়েছিলেন কেভিন ডি ব্রুইনা।


লিগে এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের একটি ম্যাচ বাকি থাকায় রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে ফার্নান্দেজের সামনে।


ঘরের মাঠে ইউনাইটেডের হয়ে বাকি দুটি গোল করেন লুক শ ও মাতেউস কুনহা। নটিংহাম ফরেস্টের হয়ে গোল দুটি করেন মোরাতো এবং মরগান গিভস-হোয়াইট।


এই জয়ে মৌসুমের শেষভাগে আত্মবিশ্বাস বাড়লো ম্যানচেস্টার ইউনাইটেডের। আর ব্যক্তিগত অর্জনে নতুন উচ্চতায় উঠে গেলেন ব্রুনো ফার্নান্দেজ।