সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজধানীতে ১২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ১৭ মে, ২০২৬
রাজধানীতে ১২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার সন্ধ্যায় খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীর প্রতীক হাউজিং এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।


গ্রেপ্তাররা হলেন মো. জহিরুল ইসলাম ওরফে পাপন (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে অ্যানি (৩২)। তাঁদের স্থায়ী বাড়ি পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ২২৮ নম্বর বাসায়। তবে তাঁরা দক্ষিণ বনশ্রীর প্রতীক হাউজিংয়ের ‘জে’ ব্লকের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রতীক হাউজিংয়ের ১২/৪ নম্বর সড়কের ৭৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায় অধিদপ্তরের উত্তরা সার্কেলের একটি দল। পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ফ্ল্যাটের একটি কক্ষের কাঠের আলমারি থেকে ৬০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে রাখা ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো একটি কালো রঙের কাপড়ের শপিং ব্যাগে রাখা ছিল।


এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে জহিরুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসকে আটক করা হয়। পাশাপাশি মাদক লেনদেনে ব্যবহৃত দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।


পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মাদক ব্যবসা পরিচালনার জন্য তাঁরা দক্ষিণ বনশ্রী এলাকায় আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন বলেও জানা গেছে।


এ ঘটনায় খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।