সর্বশেষ
নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসংবাদ সূত্রে জানা গেছে, Sierra Leone receives first group of West African deportees from USUS indicts Cuba’s former leader Raul Castro: Why it mattersChina and Russia unite after Trump’s Beijing visitWhat’s the significance of the Russian president’s visit to China?খবরে প্রকাশ, James Murdoch to acquire New York Magazine and Vox Media Podcast Networkকলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের এমপি মহুয়া মৈত্রজাবিতে যৌন সহিংসতার বিরুদ্ধে আন্দোলনে জবি শিক্ষার্থীদের সংহতিনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Meta cuts 8,000 jobs in sweeping global layoffsসংবাদ সূত্রে জানা গেছে, Sierra Leone receives first group of West African deportees from USUS indicts Cuba’s former leader Raul Castro: Why it mattersChina and Russia unite after Trump’s Beijing visitWhat’s the significance of the Russian president’s visit to China?খবরে প্রকাশ, James Murdoch to acquire New York Magazine and Vox Media Podcast Networkকলকাতা হাইকোর্টে মামলা করলেন তৃণমূলের এমপি মহুয়া মৈত্রজাবিতে যৌন সহিংসতার বিরুদ্ধে আন্দোলনে জবি শিক্ষার্থীদের সংহতি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ককটেল ‘জয় বাংলা’ লেখা চিরকুট পাঠিয়ে ১৮ বিএনপি নেতাকে হত্যার হুমকি।

প্রকাশিত: ১৮ মে, ২০২৬
ককটেল ‘জয় বাংলা’ লেখা চিরকুট পাঠিয়ে ১৮ বিএনপি নেতাকে হত্যার হুমকি।

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও দুটি ককটেল সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


রোববার (১৭ মে) রাতে জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলু মিয়ার বাড়ির সামনে থেকে এসব উদ্ধার করা হয়।


খবর পেয়ে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ও তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু দুটি ও চিরকুট উদ্ধার করেন।


চিরকুটে লেখা ছিল, ‘এক ঘণ্টা সময় পেলে বিএনপিদের কি হাল করবো, লাভলুর মতো তোদের জবাই করবো, পুলিশ আমাদের হয়ে কাজ করবে। আমরা ওদের টাকা দি।’


আরেকটি চিরকুটে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে ছয় মাস সময়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কুকুরের বাচ্চা বিএনপিদের কী হাল করবো।’ এছাড়া চিঠিতে কয়েকটি অশ্লীল শব্দও উল্লেখ করা হয়।


স্থানীয়দের দাবি, চিরকুটে যাদের নাম রয়েছে তারা বিএনপির নেতাকর্মী। চিঠিতে মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।


বাবলু মিয়া বলেন, “এর আগেও কয়েকবার চিরকুট লিখে আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছি। যারা এর সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয়, কখন কী ঘটে যায়।”


গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, “লাল টেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।”