সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপির নারী সাপ্লাইয়ার ‘এপস্টিন’ কাশেম বহিষ্কার।

প্রকাশিত: ১৮ মে, ২০২৬
বিএনপির নারী সাপ্লাইয়ার ‘এপস্টিন’ কাশেম বহিষ্কার।

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৪ নম্বর কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দসহ তিন নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।


রোববার (১৭ মে) উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বহিষ্কৃত অন্য দুই নেতা হলেন কুমেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতলুবর রহমান মতু এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও কল রেকর্ডকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে তাদের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে আবুল কাশেম আকন্দকে কথিতভাবে ঢাকার এক শীর্ষ নেতাকে খুশি করার জন্য অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে খোঁজার বিষয়ে আলোচনা করতে শোনা যায়। অডিওতে স্থানীয় মহিলা দলের এক নেত্রীর সঙ্গে তার কথোপকথনও উঠে আসে।


অডিওটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অপ্রাপ্তবয়স্ক ও দরিদ্র পরিবারের এক কিশোরীকে ব্যবহার করার পরিকল্পনার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র নিন্দা জানানো হয়।


তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মামলা বা পৃথক আইনি পদক্ষেপের তথ্য জানা যায়নি।