সর্বশেষ
প্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীপ্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের দাবি বিরোধী দলের, ইতিবাচক সরকারি দলওচাঁদপুরে সেচ্ছাসেবক দলের নেতার ধর্ষণে ৮ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ২।সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিটে বড় সংস্কার, সহজ হচ্ছে কর্মসংস্থানের প্রক্রিয়াএস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীজমি বিক্রি করে সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক আমজাদটেলিটক–বাংলালিংক একীভূত করতে আগ্রহী বাংলালিংকের মূল কোম্পানি ভিওনএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কংগ্রেসের তদন্তকারীদের মুখোমুখি বিল গেটসপ্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীপ্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের দাবি বিরোধী দলের, ইতিবাচক সরকারি দলওচাঁদপুরে সেচ্ছাসেবক দলের নেতার ধর্ষণে ৮ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ২।সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিটে বড় সংস্কার, সহজ হচ্ছে কর্মসংস্থানের প্রক্রিয়াএস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীজমি বিক্রি করে সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক আমজাদটেলিটক–বাংলালিংক একীভূত করতে আগ্রহী বাংলালিংকের মূল কোম্পানি ভিওনএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কংগ্রেসের তদন্তকারীদের মুখোমুখি বিল গেটস
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ‘গোলামির চরিত্র’ প্রকাশ পেয়েছে: চরমোনাই পীর

প্রকাশিত: ১৮ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ‘গোলামির চরিত্র’ প্রকাশ পেয়েছে: চরমোনাই পীর

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তিতে ‘গোলামির চরিত্র’ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ ধরনের চুক্তি সংসদে গুরুত্বের সঙ্গে আলোচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যেকোনো দেশের সঙ্গে চুক্তি করার পক্ষে মত দেন।


সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের আমির বলেন, প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে দেশ গঠনের কথা বললেও পরে বিভিন্ন জায়গায় দলীয় লোকজন বসানো হচ্ছে। দলীয়করণ পরিহার করে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।


জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে দাবি করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই স্বচ্ছ হতে হবে এবং দ্রুত আয়োজন করা প্রয়োজন।


জুলাই সনদ প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, প্রধানমন্ত্রী যেহেতু সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেছেন, তাই তাঁর বক্তব্যে আস্থা রাখা যায়। তবে জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে ইসলামী আন্দোলন নীরব নয় বলেও উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর দলীয় নেতা-কর্মীদের মধ্যে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। বর্তমানে মাঠপর্যায়ের কর্মসূচির চেয়ে সংগঠন গোছানোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।


পশ্চিমবঙ্গে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞার সমালোচনা করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সেখানে বিজেপি সরকারের প্রতিনিধিরা মানবিক আচরণ করছেন না। এ ধরনের পদক্ষেপের নিন্দা জানান তিনি।


সভায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। ঢাকা উত্তর সিটিতে ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং দক্ষিণ সিটিতে দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফকে প্রার্থী করা হয়েছে।


ইসলামী আন্দোলনের আমির জানান, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে দলটি স্বতন্ত্রভাবে অংশ নেবে এবং ১১–দলীয় জোটের সঙ্গে যাবে না।