সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শুভেন্দুর মন্ত্রিসভার বৈঠকে ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত: ১৮ মে, ২০২৬
শুভেন্দুর মন্ত্রিসভার বৈঠকে ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বৈঠকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া পূর্ববর্তী সরকারের আমলের নারী নির্যাতন ও দুর্নীতির তদন্তে পৃথক দুটি কমিশন গঠন করা হয়েছে।


আজ সোমবার রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল এ তথ্য জানান। তিনি বলেন, ধর্মের নামে চালু থাকা সব প্রকল্প এই সরকার বন্ধ করে দিতে চায়। তাই ধর্মীয় অনুপ্রেরণায় দেওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা আগামী মাস থেকে আর দেওয়া হবে না।


মন্ত্রিসভার এই বৈঠকেই নারী ও শিশু নির্যাতন এবং সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্তে দুটি পৃথক কমিশন গঠন করেছে রাজ্য সরকার। এর মধ্যে গত ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং নারী সুরক্ষার ঘাটতি তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে।