সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শেখ হাসিনা দেশে ফিরলে তার প্রতি ইনসাফ থাকবে: জাহেদ উর রহমান

প্রকাশিত: ১৯ মে, ২০২৬
শেখ হাসিনা দেশে ফিরলে তার প্রতি ইনসাফ থাকবে: জাহেদ উর রহমান


সরকারের তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কে ক্ষমতা থেকে সরানোর অন্যতম কারণ ছিল ‘ইনসাফের অভাব’। তবে নতুন বাংলাদেশে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।


মঙ্গলবার সচিবালয়ে সরকারের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে। এমনকি শত্রুর প্রতিও ইনসাফ থাকবে।”


তিনি আরও বলেন, “শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। তিনি যদি বাংলাদেশে ফেরত আসেন, তাহলে তাঁর সঙ্গে কোনো ধরনের বিচারবহির্ভূত আচরণ করা হবে না।”


উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হবে। তাঁর ভাষ্য, “ওনার বিচার হয়েছে, ওনাকে আবার ডিফেন্ড করতে দেওয়া হবে। তাতে যদি তিনি মুক্তি পান, সেটাও আমরা মানবো। আর যদি না হয়, তাহলে যে রায় হবে সেটাই কার্যকর হবে।”


ডা. জাহেদ উর রহমান বলেন, সঠিক বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রায় কার্যকর করাই প্রকৃত ইনসাফের অংশ।