সর্বশেষ
ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করলো সরকার, সকল কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত।

প্রকাশিত: ১৯ মে, ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করলো সরকার, সকল কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত।

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেখানে কর্মরত সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। মঙ্গলবার এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।


প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের আগ পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।


এতে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাঁদের দায়িত্ব এবং নতুন সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে।


যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা ১০ এপ্রিল থেকে দেখানো হয়েছে।


একই সঙ্গে জারি করা পৃথক অফিস আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে এবং তাঁদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হয়েছে।


এর মাধ্যমে কার্যত সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক কাঠামো বিলুপ্ত হলো।