সর্বশেষ
এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinalএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinal
Live Bangla Logo

মুক্তিযুদ্ধের মোট নিহতের সংখ্যা ৪০-৫০ হাজার, মেজর জিয়ার বিশ্লেষণ।

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫

সেবক সেনাকর্মকর্তা মেজর জিয়াউল হকের বিশ্লেষণ হুবহু তুলে ধরা হল।

৭১ আমাদের দেশের কতজন মানুষ শহীদ হয়ে থাকতে পারেন, এ ব্যাপারে বিভিন্ন দৃষ্টিভংগী থেকে হিসাব বের করার চেষ্টা করলাম! এখানে দুটি দৃষ্টিভংগী থেকে হিসাবটা দেখাই। হিসাব শেষে আমি নিজেই আসলে আশ্চর্য্য হয়ে যাচ্ছি!

পিনাকীদার ২০ হাজারের হিসাবকে মূলত কিছুটা মজা ধরে নিয়ে ভাবছিলাম অন্তত ১ লক্ষ শহিদ ও নিহত হবার সম্ভাবনা আছে! কিন্তু না, হিসাব বলছে ভিন্ন কথা!

প্রথম দৃষ্টিভঙ্গী: অন্যান্য যুদ্ধের বেসামরিক মৃত্যুর পরিমাণ থেকে হিসাব।

আমরা ৫টি বিখ্যাত গবেষণামূলক উৎস থেকে ইরাক, ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান এবং ভিয়েতনাম যুদ্ধে বেসামরিক মৃত্যুর সংখ্যা বের করেছি। হিসাবটি দেখুন:

ক। ইরাক (2003–2019/2006)
১. Lancet (২০০৬): সহিংস ঘটনায় প্রায় ৬,৫৫,০০০ জন বেসামরিক মৃত্যু।
২. Iraq Family Health Survey (WHO): মার্চ ২০০৩–জুন ২০০৬ সময়কালে আনুমানিক ১৫১,০০০ সহিংসতা-সংক্রান্ত মৃত্যু।
৩. ORB Poll (Opinion Research Business, ২০০৭): প্রথমে ~১,২২০,৫৮০ (৭৩৩,১৫৮–১,৪৪৬,০৬৩) জন; পরে সংশোধনে ~১,০৩৩,০০০ (৯৪৬,০০০–১,১২০,০০০) জন বেসামরিক মৃত।
৪. Costs of War Project (Brown University): ২০০৩–২০১৯ সময়কালে প্রায় ১৮৪,৩৮২–২০৭,১৫৬ জন বেসামরিক মৃত্যু।
৫. PMC Systematic Review (Estimating… modern armed conflicts): ২০০৩–২০১৯ সময়কালে ইরাকে আনুমানিক ১৮৪,৭৩৭–২০৭,৫১১ জন বেসামরিক মৃত্যু।

খ। ইয়েমেন (২০০২–২০১৯)
১. PMC Systematic Review: ২০০২–২০১৯ সময়কালে আনুমানিক ১২,০৬৯ জন বেসামরিক মৃত্যু।
২. Costs of War Project: ২০০২–২০১৯ সময়কালে আনুমানিক ১২,০০০ জন বেসামরিক মৃত্যু।
৩. The Guardian (2019 অনুযায়ী ACLED data): ২০১৫–২০১৯ সময়কালে আনুমানিক ১২,০০০ জন সহিংসতায় বেসামরিক মৃত্যু।
৪. অন্যান্য আধুনিক অনুযায়ী যদিও বিশ্বস্ত গবেষণা সীমিত, কিন্তু UNICEF বিশ্লেষণে শিশুর অপ্রত্যক্ষ মৃত্যুও উল্লেখ আছে—“৮৫,০০০ শিশুর মৃত্যু” ক্ষুধা ও অসুখের কারণে।

গ। সিরিয়া
১. Uppsala / Armed Conflict Database: সিরিয়ায় ২০১১–২০২৫ সময়কালে আনুমানিক ৩০৬,৮৮৭ জন বেসামরিকের মৃত্যু।
২. Syrian Observatory for Human Rights (SOHR, মার্চ ২০২৫): বেসামরিক মৃত্যুসংখ্যা নিয়ে সেন্সাস না মিললেও মোট ৬৫৬,৪৯৩ জন মৃত্যু জানিয়েছেন; কিন্তু বেসামরিক সংখ্যা স্পষ্ট নয়।
৩. তাই মূল ডাটা হলো OHCHR/UN অনুযায়ী ~৩০৬,৮৮৭ বেসামরিক মৃত্যু।

ঘ। আফগানিস্তান (২০০১–২০২১)
১. Costs of War Project: আনুমানিক ৪৬,৩১৯ জন বেসামরিক মৃত্যু (প্রত্যক্ষ)।
২. UCDP/Uppsala (overall conflict deaths): মোট ২১২,১৯১ জন—কিন্তু বেসামরিক মৃত্যু সংখ্যা নির্দিষ্ট না।
৩. World BEYOND War / RootsAction: অনুমান ~৮৭৫,০০০ আফগান নিহত—সম্ভবত বিস্তৃত (বেসামরিক সহ)

ঙ। ভিয়েতনাম (১৯৫৫–১৯৭৫)
১. Uppsala Armed Conflict Database: ১৯৬৫–১৯৭৫ সময়কালে আনুমানিক ৪০৫,০০০–৬২৭,০০০ বেসামরিক মৃত্যু।
২. U.S. Senate Subcommittee (1975): দক্ষিণ ভিয়েতনামে প্রায় ৪১৫,০০০ বেসামরিক মৃত্যু।
৩. Population & Development Review (1995): মোট ~৮৮২,০০০ মৃত্যুর ভিতর, শিশু ও নারী সহ—কিন্তু বেসামরিক মৃত্যুর বিস্তারিত দেয়া হয়নি।
৪. Vietnamese government (1995): বেসামরিক মৃত্যু ~২,০০০,০০০ (১৯৫৫–১৯৭৫)।
৫. BMJ 2008 study: ১৯৫৫–১৯৭৫ সময়কালে আনুমানিক ১,৩১০,০০০ (1955–64) + ১,৭০০,০০০ (1965–74) = মোট ~৩,০৯১,০০০—কিন্তু এটিতে সামরিক ও বেসামরিক মৃত্যু উভয় প্রকার সামিল।

চ। উপরের ৫টি উৎস অনুযায়ী সার সংক্ষেপ করলে যা দাঁড়ায় :

ইরাক (Iraq):
১. Lancet (২০০৬) – ~৬,৫৫,০০০ জন
২. WHO / IFHS – ~১৫১,০০০ জন
৩. ORB (Revision) – ~১,০৩৩,০০০ জন
৪. Costs of War – ~১৮৪,৩৮২–২০৭,১৫৬ জন
৫. PMC Systematic Review – ~১৮৪,৭৩৭–২০৭,৫১১ জন

ইয়েমেন (Yemen):
১. PMC Systematic Review – ~১২,০৬৯ জন
২. Costs of War – ~১২,০০০ জন
৩. ACLED (Guardian, 2019) – ~১২,০০০ জন
৪. UNICEF hunger/disease estimate – ~৮৫,০০০ শিশুর মৃত্যু (অপ্রত্যক্ষ)

সিরিয়া (Syria):
১. UN/OHCHR (minimum verifiable) – ~৩০৬,৮৮৭ জন
২. SOHR মোট মৃত্যু – ~৬৫৬,৪৯৩ জন (কিন্তু বেসামরিক স্পষ্ট নয়)

আফগানিস্তান (Afganistan):
১. Costs of War – ~৪৬,৩১৯ জন
২. Uppsala/UCDP মোট – ~২১২,১৯১ জন (বেসামরিক মৃত্যু অস্পষ্ট)
৩. RootActions অনুমান – ~৮৭৫,০০০ জন (বেসামরিক মৃত্যু অস্পষ্ট)

ভিয়েতনাম (Vietnam):
১. Uppsala – ~৪০৫,০০০–৬২৭,০০০ বেসামরিক মৃত্যু
২. US Senate Subcommittee (1975) – ~৪১৫,০০০ জন
৩. Vietnamese government (1995) – ~২,০০০,০০০ জন বেসামরিক মৃত্যু
৪–৫. BMJ বা Population Review‑এর তথ্য মানবিধারণা হিসেবে খুব বিস্তৃত বা সামগ্রিক, বেসামরিক মৃত্যু আলাদা নেই।

ছ। এখন উপরে দেওয়া পাঁচটি যুদ্ধের বেসামরিক মৃত্যুর তথ্য থেকে প্রতিমাসে গড় বেসামরিক মৃত্যুর হার বের করবো। এরপর সেই হার প্রয়োগ করে আমাদের মুক্তিযুদ্ধের ৯ মাসের জন্য আনুমানিক বেসামরিক মৃত্যুর হিসাব করবো। আসুন ধাপে ধাপে হিসাব করি:

১. ইরাক (২০০৩–২০১৯/২০০৬):

  • যুদ্ধকাল প্রায় ১৩ থেকে ১৬ বছর (আমরা আনুমানিক ১৬ বছর ধরছি ২০০৩ থেকে ২০১৯)।
  • PMC Systematic Review – ~২০৭,৫০০ জন বেসামরিক মৃত্যু। (Lancet এর হিসাব অন্য সবার চেয়ে অনেক আলাদা। বাকীদের মধ্যে সর্বোচ্চ হিসাব ধরা হয়েছে)
  • মাসিক গড় মৃত্যুর হার = (২০৭,৫০০ ÷ (১৬ × ১২)) = প্রায় ১,০৮১ জন/মাস।
  • আমাদের মুক্তিযুদ্ধের ৯ মাসে সেই রেশিও হলে = ৯ × ১,০৮১ = প্রায় ৯,৭২৭ জন।

২. ইয়েমেন (২০০২–২০১৯):

  • যুদ্ধকাল প্রায় ১৮ বছর (২০০২ থেকে ২০১৯)।
  • PMC Systematic Review এর মোট আনুমানিক ~১২,০৬৯ + ৮৫,০০০ জন।
  • মাসিক গড় = ৯৭,০০০ ÷ (১৮ × ১২) = ৪৫০ জন/মাস (প্রায়)।
  • আমাদের মুক্তিযুদ্ধের ৯ মাসে সেই রেশিও হলে = ৯ × ৪৫০ = ৪০৪২ জন।

৩. সিরিয়া (২০১১–২০২৫):

  • সময়কাল প্রায় ১৪ বছর (২০১১ থেকে ২০২৫)।
  • OHCHR/UN এর আনুমানিক ~৩০৬,৮৮৭ জন বেসামরিক মৃত্যু।
  • মাসিক গড় = ৩০৬,৮৮৭ ÷ (১৪ × ১২) = ১,৮২৫ জন/মাস (প্রায়)।
  • আমাদের মুক্তিযুদ্ধের ৯ মাসে সেই রেশিও হলে = ৯ × ১,৮২৫ = ১৬,৪২৫ জন।

৪. আফগানিস্তান (২০০১–২০২১):

  • সময়কাল প্রায় ২০ বছর।
  • RootActions অনুমান সর্বোচ্চ, এর ~৪,৫০,০০০ জন বেসামরিক মৃত্যু ধরে। (অর্ধেক বেসামরিক মৃত্যু ধরে, যদিও এই হার আরও অনেক কম)
  • মাসিক গড় = ৪,৫০,০০০ ÷ (২০ × ১২) = ১৮৭৫ জন/মাস (প্রায়)।
  • আমাদের মুক্তিযুদ্ধের ৯ মাসে সেই রেশিও হলে = ৯ × ১৮৭৫ = ১৬,৮৭৫ জন।

৫. ভিয়েতনাম যুদ্ধ (১৯৫৫–১৯৭৫):

  • সময়কাল ২০ বছর।
  • ভিয়েতনাম সরকারের হিসাব ২,০০০,০০০ বেসামরিক মৃত্যু। (সর্বোচ্চ হিসাব)
  • মাসিক গড় = (২,০০০,০০০ ÷ (২০ × ১২)) = ৮৩৩৪ জন/মাস।
  • আমাদের মুক্তিযুদ্ধের ৯ মাসে সেই রেশিও হলে = ৯ × ৮৩৩৪ = ৭৫,০০০ জন।

জ। সারাংশ: প্রতিটি যুদ্ধের সর্বোচ্চ বেসামরিক মৃত্যুর হিসাব ধরে ১৯৭১ এর ৯ মাসে আনুমানিক বেসামরিক মৃত্যু দাঁড়ায়:

  • ইরাক যুদ্ধের হার ধরলে: ৯,৭২৭ জন
  • ইয়েমেন যুদ্ধের হার ধরলে: ৪০৪২ জন
  • সিরিয়া যুদ্ধের হার ধরলে: ১৬,৪২৫ জন
  • আফগানিস্তান যুদ্ধের হার ধরলে: ১৬,৮৭৫ জন
  • ভিয়েতনাম যুদ্ধের হার ধরলে: ৭৫,০০০ জন

ঝ। তাহলে দেখা যাচ্ছে, এই ৫টি বড় যুদ্ধের মৃত্যুর হারের সাথে তুলনা ৭১ এ সর্বনিম্ন ৪০৪২ থেকে সর্বোচ্চ ৭৫,০০০ পর্যন্ত বেসামরিক মৃত্যু হয়ে থাকতে পারে!

উল্লেখ্য, যুদ্ধে বেসামরিক মৃত্যু বেড়ে যাবার কারণগুলো ইরাক, ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান এবং ভিয়েতনাম যুদ্ধে অনেক বেশী উপস্থিত ছিল। যেমনঃ সংঘর্ষের সময়কাল (যত দীর্ঘ সময়কাল, তত মৃত্যু হার বেড়ে যায়), বিমান হামলার মাত্রা ও বোমাবর্ষণ, রাসায়নিক অস্ত্রের ব্যবহার, একাদিক দেশের সামরিক হস্তক্ষেপ, বাস্তুচ্যুতি ও গেরিলা যুদ্ধের তীব্রতা, পরাশক্তির সম্পৃক্ততা, শহরভিত্তিক যুদ্ধের তীব্রতা, জাতিগত / সাম্প্রদায়িক লক্ষ্যবস্তু ইত্যাদি।

কিন্তু উপরের হিসাবের মধ্যে এ সকল ফ্যাক্টরকে মোটেও হিসাবে আনা হয় নি। বরং ঐ যুদ্ধগুলোর সর্বোচ্চ বেসামরিক মৃত্যুর যে হিসাব পাওয়া গেছে, সেটিই ধরেই হিসাব করা হয়েছে!

ঞ। কেন শুধু বেসামরিক মৃত্যুর হিসাব বের করলাম? উত্তর: ৭১ এ সামরিক মৃত্যুর হিসাব অনেকটা আলাদা করাই আছে। সেটি নিয়ে তেমন মতপার্থক্য নেই। সেই হিসাব নীচে দিচ্ছি ইনশাআল্লাহ!

দ্বিতীয় দৃষ্টিভঙ্গী: অন্যান্য যুদ্ধের সামরিক বনাম বেসামরিক মৃত্যুর অনুপাত থেকে হিসাব।

ট। শুরুতেই, ৭১ এ ভারতীয় সেনা, পাকিস্তানি সেনা এবং মুক্তিবাহিনীর মৃত্যুর সংখ্যা বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র থেকে নীচে তুলে ধরছি:

১. ভারত সরকার এর দেয়া হিসাব:

  • ভারতীয় সেনাবাহিনীর মৃত্যু: প্রায় ৩,০০০
  • পাকিস্তানি সেনাবাহিনীর মৃত্যু: প্রায় ৯,০০০
  • মুক্তিবাহিনীর মৃত্যু: প্রায় ১১,০০০ (1971 India Pakistan War)
  • সূত্র: ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়

২. পাকিস্তান সরকার এর দেয়া হিসাব:

  • ভারতীয় সেনার মৃত্যু: প্রায় ৩,০০০
  • পাকিস্তানি সেনার মৃত্যু: ৮,০০০ থেকে ১০,০০০
  • মুক্তিবাহিনীর মৃত্যু: সরকারিভাবে উল্লেখ করা হয়নি
  • সূত্র: পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ঐতিহাসিক বিশ্লেষণ

৩. বাংলাদেশ সরকার এর দেয়া হিসাব:

  • পাকিস্তানি সেনার মৃত্যু: প্রায় ২০,০০০
  • মুক্তিবাহিনীর মৃত্যু: ৬,০০০ থেকে ৭,০০০
  • ভারতীয় সেনার মৃত্যু: নির্দিষ্টভাবে উল্লেখ নেই
  • সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

৪. যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৯৭১ সালের রিপোর্ট অনুযায়ী হিসাব:

  • ভারতীয় সেনার মৃত্যু: প্রায় ৩,০০০
  • পাকিস্তানি সেনার মৃত্যু: প্রায় ৯,০০০
  • মুক্তিবাহিনীর মৃত্যু: উল্লেখ নেই
  • সূত্র: যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত গোপন নথি (U.S. State Dept. Archives)

৫. ভারতীয় সেনাবাহিনীর সরকারি রেকর্ড

  • ভারতীয় সেনার মৃত্যু: প্রায় ৩,০০০
  • পাকিস্তানি সেনার মৃত্যু: প্রায় ৮,০০০
  • মুক্তিবাহিনীর মৃত্যু: আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত নয়
  • সূত্র: ভারতীয় সেনাবাহিনীর রেকর্ড

সারসংক্ষেপ:

  • ভারতীয় সেনার মৃত্যুর সংখ্যা প্রায় সব উৎসেই ৩,০০০
  • পাকিস্তানি সেনার মৃত্যুর সংখ্যা ১০,০০০ পর্যন্ত। (পাকিস্তান, ভারত ও যুক্তরাষ্ট্রের হিসাব ধরে। এখানে বাংলাদেশ অন্যদের থেকে অনেক আলাদা তাই হিসাবে আনা হয় নি)
  • মুক্তিবাহিনীর মৃত্যুর সংখ্যা ১১,০০০ (সর্বোচ্চ ভারত সরকারের হিসেব অনুযায়ী)
  • সব মিলিয়ে মোট সামরিক মৃত্যুর সংখ্যা আনুমানিক প্রায় ২৪,০০০।

ঠ। এখন আসুন আমরা আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধে সামরিক বনাম বেসামরিক মৃত্যুর অনুপাত দেখি। কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গবেষণার ভিত্তিতে আমরা যা পাই তা হচ্ছে:

১. Systematic Review (Frontiers in Public Health, 2021)

  • আফগানিস্তান যুদ্ধ (২০০১–২০১৯): বেসামরিক মৃত্যু ২৮% → অনুপাত প্রায় ১ : ২.৬
  • সিরিয়া যুদ্ধ: বেসামরিক মৃত্যু ২৮% → অনুপাত প্রায় ১ : ২.৬
  • ইয়েমেন যুদ্ধ: বেসামরিক মৃত্যু ১৩% → অনুপাত প্রায় ১ : ৬.৭
  • ইরাক যুদ্ধ: বেসামরিক মৃত্যু ৬৭% → অনুপাত প্রায় ২ : ১ (অর্থাৎ বেসামরিক মৃত্যুই বেশি)
  • ভিয়েতনাম যুদ্ধ: বেসামরিক মৃত্যু ৪৬% → অনুপাত প্রায় ১ : ১.১৭ (প্রায় সমান)

২. Watson Institute (Costs of War Project, Brown University)

  • আফগানিস্তান যুদ্ধ: আনুমানিক ৪৬,৩১৯ জন বেসামরিক এবং ৬৯,০৯৫ জন সামরিক/পুলিশ সদস্য নিহত
  • অনুপাত প্রায় ২ : ৩

৩. Infogalactic / Wikipedia (Watson Institute ও IBC-এর সারাংশ)

  • আফগানিস্তান যুদ্ধ: বেসামরিক বনাম যুদ্ধরত অনুপাত আনুমানিক ১ : ২.৫
  • ইরাক যুদ্ধ:
    • Coalition হামলায় বেসামরিক বনাম যুদ্ধরত অনুপাত ১ : ২
    • সামগ্রিকভাবে ইরাকে বেসামরিক মৃত্যু ছিল প্রায় ৭৭%, সামরিক মাত্র ২৩% → অর্থাৎ অনুপাত প্রায় ৩.৩ : ১ (বেসামরিক মৃত্যুর আধিক্য)

সারসংক্ষেপ:

  • আফগানিস্তান ও সিরিয়া যুদ্ধে সামরিক মৃত্যুর সংখ্যা বেসামরিকের চেয়ে বেশি — প্রতি ১ জন বেসামরিকের বিপরীতে প্রায় ২.৫–২.৬ জন সামরিক ব্যক্তি নিহত।
  • ইয়েমেনে এই অনুপাত আরও চরম — প্রতি ১ জন বেসামরিকের বিপরীতে প্রায় ৬–৭ জন সামরিক নিহত।
  • ভিয়েতনামে প্রায় সমান সংখ্যক বেসামরিক ও সামরিক প্রাণহানি হয়েছে।
  • ইরাক যুদ্ধ ছিল সবচেয়ে বেসামরিক প্রাণহানিমূলক — এখানে বেসামরিক মৃত্যুর হার ছিল সামরিকের তুলনায় তিন গুণ।

ড। এখন, ৭১ এ আমাদের মুক্তিযুদ্ধে মোট প্রায় ২৪ হাজার সামরিক নিহতের সাথে উপরুক্ত মৃত্যুহার প্রয়োগ করলে পাই:

  • আফগানিস্তান ও সিরিয়া যুদ্ধের সামরিক বনাম বেসামরিক মৃত্যুহার ধরলে, ২৪,০০০ / ২.৬ = ৯২৩০ জন।
  • ইয়েমেন যুদ্ধের সামরিক বনাম বেসামরিক মৃত্যুহার ধরলে, ২৪,০০০ / ৬ = ৪০০০ (আনুমানিক)
  • ভিয়েতনাম যুদ্ধের সামরিক বনাম বেসামরিক মৃত্যুহার ধরলে, ২৪,০০০ x ১ = ২৪ হাজার জন।
  • ইরাক যুদ্ধের সামরিক বনাম বেসামরিক মৃত্যুহার ধরলে, ২৪,০০০ x ২ = ৪৮,০০০ (ইরাক যুদ্ধে এরিয়াল বোম্বিং ও Sanction এর কারণে প্রচুর বেসামরিক মৃত্যু হয়েছিল, তাই আমাদের হিসাবের জন্য Systematic Review এর দেয়া রেশিও ২ ধরা হয়েছে)

তাহলে, অন্যান্য যুদ্ধের সামরিক বনাম বেসামরিক মৃত্যুর অনুপাত থেকে হিসাব করলেও ৭১ এ আমাদের বেসামরিক মৃত্যুর পরিমাণ দাঁড়ায় সর্বনিম্ন ৪ হাজার থেকে সর্বোচ্চ ৪৮ হাজার!

ঢ। সব হিসাব শেষে যা দেখা যাচ্ছে,

১ম দৃষ্টিভঙ্গী থেকে অর্থাৎ অন্যান্য যুদ্ধের বেসামরিক মৃত্যুর পরিমাণ থেকে হিসাব করলে, সর্বমোট মৃত্যু দাঁড়ায়, সামরিক ২৪ হাজার + বেসামরিক ১৬,৪২৫ থেকে সর্বোচ্চ ২৮ হাজার - পাকিস্তানি সেনার মৃত্যুর সংখ্যা ১০,০০০ = ৩০,৪২৫ থেকে ৪২ হাজার!

২য় দৃষ্টিভঙ্গী অর্থাৎ অন্যান্য যুদ্ধের সামরিক বনাম বেসামরিক মৃত্যুর অনুপাত থেকে হিসাব করলে, সর্বমোট মৃত্যু দাঁড়ায়, সামরিক ২৪ হাজার + বেসামরিক ২০ হাজার থেকে সর্বোচ্চ ৪০ হাজার - পাকিস্তানি সেনার মৃত্যুর সংখ্যা ১০,০০০ = ৩৪ হাজার থেকে ৫৪ হাজার!

নোট: কোন ডাটাতে ভুল আছে মনে করলে, জানাতে পারেন। সংশোধন করে নিব ইনশাআল্লাহ!

ণ। এই উভয় দৃষ্টিভংগী থেকে ৭১ এর সর্বমোট শহীদ ও নিহতের সংখ্যা হিসাব করলে মোট সংখ্যা ৫৫ হাজারের উপরে নেয়া সম্ভব না মনে হচ্ছে! আর স্বাভাবিক হিসাব ধরলে, সেটি ৩৫ থেকে ৪৫ হাজারের মধ্যে থাকার সম্ভাবনাই প্রবল! আল্লাহ তায়ালাই ভাল জানেন।

তাই ভা/র|তী'য় ও আওয়ামী বয়ানের মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ তো নয়ই বরং ৩ লক্ষ এর হিসাবও গ্রহণ করার সুযোগ আছে কি না - বেশ চিন্তার অবকাশ আছে!

তবে, ফাইনাল হিসাব অবশ্যই ফিল্ড সার্ভেসহ এক্সপার্টরা করতে হবে! এটি বেশ বড় এক কর্মযজ্ঞ। এখানে আমরা শুধু ভিন্ন দুটি দৃষ্টিভঙ্গী থেকে সম্ভাব্য হিসাব দেখালাম!

ত। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ কিংবা ৩ লক্ষ না হয়ে, ৩৫ হাজার কিংবা ৫৫ হাজার মানুষ শহীদ ও নিহত হয়ে থাকলেও এর গুরুত্ব ও সম্মান এক ফোঁটাও কমে যায় না। বরং এটি আমাদের জাতির জীবনে এক অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। একইভাবে ২৪ এ ১৬০০ বা ২০০০ মানুষ শহীদ ও নিহত হওয়াতে এর মর্যাদাও এক ফোঁটা কমে যায় না! এটিও জাতির এক বাঁক-পরিবর্তনকারী অধ্যায়! একইভাবে ৪৭ আমাদের আরেক রোমাঞ্চকর অধ্যায়!

থ। ৭১ এর চেতনা বিক্রি করে যেন ভা\র'তী|য় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ আবারও আমাদের উপর জেঁকে না বসতে পারে, তাই ৭১ এর ব্যাপারে ভা\র'তী|য় ও আওয়ামী বয়ান ভেঙ্গে দেয়া জরুরী! এ কারণে এ বিষয়ক একটু বিস্তারিত আলাপ করা হল। নতুবা ৪৭, ৭১ ও ২৪ হচ্ছে আমাদের জাতীয় জীবনের ৩টি বসন্ত!

৪৭, ৭১ ও ২৪ এর সকল শহীদ ও আহত-নিহত যোদ্ধা ও অংশগ্রহণকারীদেরকে শতবার স্যালুট!