সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

লোকসভা নেত্রী সায়নীর মাথার জন্য ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করলেন বিজেপি নেতা ।

প্রকাশিত: ২০ মে, ২০২৬
লোকসভা নেত্রী সায়নীর মাথার জন্য ১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করলেন বিজেপি নেতা ।

ভারতের তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য সায়নী ঘোষের মাথা কেটে আনতে ১ কোটি রুপি পুরস্কার ঘোষণার অভিযোগে এক বিজেপি নেতাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। খবএনডিটিভি

উত্তর প্রদেশের বুলন্দশহর জেলার সিকান্দরাবাদের এক বিজেপি পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে সায়নী ঘোষের মাথা কেটে আনলে ১ কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে।



এক পুরোনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই পোস্টে শিবলিঙ্গ নিয়ে আপত্তিকর মন্তব্য ছিল বলে অভিযোগ করে হিন্দু সংগঠনগুলো।

ভাইরাল ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সায়নী ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘আমার মাথা কেটে আনতে ১ কোটি রুপির পুরস্কার ঘোষণা করা হয়েছে—এমন প্রকাশ্য ঘোষণা দেখে আমি বিস্মিত।’



তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং লোকসভার স্পিকার ওম বিড়লাকে ট্যাগ করে প্রশ্ন তোলেন, নতুন ভারতে এটাই কি সরকারের ‘নারী শক্তি বন্দন’র ধারণা? তিনি এ সময় নারী সংরক্ষণ বিলের প্রসঙ্গও টানেন।



সায়নী আরও অভিযোগ করেন, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি নারী নিরাপত্তাকে বড় ইস্যু করলেও এখন একজন নির্বাচিত নারী প্রতিনিধিকে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে।

তিনি কলকাতা পুলিশ ও উত্তর প্রদেশ পুলিশকে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাকে সমর্থন জানানো শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ দিয়ে বলেন, তিনি ভবিষ্যতেও বিভিন্ন ইস্যুতে সরব থাকবেন এবং স্বাধীনভাবে কথা বলা চালিয়ে যাবেন।



বিতর্কের সূত্রপাত ২০১৫ সালের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে। সে সময় সায়নী ঘোষের একটি পোস্টকে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দাবি করা হয়। পরে সায়নী জানান, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর পোস্টটি মুছে ফেলা হয়।র