সর্বশেষ
ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভভূমিকম্পে পা হারানো শিশুভক্তের পাশে রোনালদো, পাঠালেন স্বাক্ষরিত জার্সি ও স্টিকারজামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেফতার ৫জুলাই আন্দোলনকে কটাক্ষ করায় শাওন, মাহী সহো ৩ জনের বিরুদ্ধে মামলা।সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল কান্ডে জামায়াতের উপজেলা আমিরকে অব্যাহতি, নতুন আমির নিয়োগ।পাবনার ভাঙ্গুড়ায় থানা থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন গ্রামবাসীতিস্তা প্রকল্প ও জে-১০ যুদ্ধবিমান ইস্যুতে বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে করেছে ভারতজামায়াত শরিয়াভিত্তিক রাষ্ট্র চায়, যা বাংলাদেশের মানুষের চাওয়া নয়: মির্জা ফখরুলজুলাই গণঅভ্যুত্থান নিয়ে এমপি মনির বক্তব্যে ছাত্রদল সভাপতির ক্ষোভ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আল্লাহ তায়ালা যেন আমাকে তৌফিক দেন, আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারি।’- মীর্জা ফখরুল

প্রকাশিত: ২০ মে, ২০২৬
আল্লাহ তায়ালা যেন আমাকে তৌফিক দেন, আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারি।’- মীর্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আল্লাহ যেন তাকে সেই তৌফিক দেন, যাতে তিনি জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারেন।


বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।


এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিনি এই এলাকার সন্তান এবং মানুষ সবসময় তাকে সহযোগিতা করেছেন। প্রতিবার নির্বাচনে জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।


নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, তিনি সবসময় বলে এসেছেন এটি তার শেষ নির্বাচন। এবারও তিনি একই কথা পুনর্ব্যক্ত করেন।


বক্তব্যে ঠাকুরগাঁওয়ের চলমান ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। জানান, সদর উপজেলাকে ভেঙে আরও দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়েরও অনুমোদন মিলেছে।


বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে শাহিন নামে স্থানীয় একজন শিক্ষাবিদকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, তিনি এলাকার অত্যন্ত পণ্ডিত ব্যক্তি এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন।


এ ছাড়া মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমতিও পাওয়া গেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, খুব দ্রুত এটির কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। ঠাকুরগাঁওয়ে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগও চলছে বলে জানান তিনি।


মসজিদ নির্মাণকাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশের বাইরে অবস্থানরত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা অনেকে ইতোমধ্যে মসজিদটির জন্য সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও তারা পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।