সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

‘ফ্যাসিবাদীর সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে’

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এটি করতে হবে। তবে এতে কেউ কেউ বাঁধা দিচ্ছেন, যা আমাদের মাঝে ধোঁয়াশা তৈরি করছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মৌলিক সংস্কারের রূপরেখায় গণপরিষদ নির্বাচনের কথা বারবার বলেছি। নির্বাচন যেকোনো সময় অনুষ্ঠিত হতে পারে তবে এর ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। ফ্যাসিবাদীর সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। অন্যথায় ভোটের দিকে গেলে গণতন্ত্র বাস্তবায়ন হবে না।

এনসিপির এই নেতা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতোটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কী না সেই প্রশ্ন রাখতে চাই। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে বলে সবাই আশাবাদী ছিলো। তবে এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তা পরিষ্কার নয়। সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, নারী নেতৃত্বসহ সংবিধান সম্পর্কিত বিভিন্ন বিষয় পরবর্তী দলের হাতে ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু তাতে টেকসইভাবে সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে না।