সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রকাশিত: ২২ মে, ২০২৬
শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।


শুক্রবার (২২ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে’ মধ্যযুগীয় আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত রাসূল (সা.)–এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন।


বিবৃতিতে গোলাম পরওয়ার দাবি করেন, দেশের মুসলিম জনগোষ্ঠী স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে রাসূল (সা.)–এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা হিসেবে দেখছে।


তিনি বলেন, সরকারের নীতিনির্ধারকেরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াবিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ অঙ্গীকার করলেও বাস্তবে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় করছেন।


জামায়াতের এই নেতা আরও বলেন, এ ধরনের মন্তব্য সরকারের আদর্শিক দেউলিয়াত্ব, রাজনৈতিক দ্বিচারিতা ও অসঙ্গতির বহিঃপ্রকাশ।



তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।


বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ওই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।