সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বিজিবি, বিএসএফের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ।

প্রকাশিত: ২২ মে, ২০২৬
মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বিজিবি, বিএসএফের  মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি এলাকার কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত খুঁটি সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।


স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে কুচলিবাড়ি কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনে নিয়মবহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বিজিবির টহল দলকে জানানো হয়।


পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিএসএফের এ কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে খুঁটি অপসারণের নির্দেশ দেয়। একইসঙ্গে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার তাগিদও দেওয়া হয়।


বিজিবির কঠোর অবস্থানের মুখে পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করে নেয় এবং স্থাপন করা খুঁটিটি দ্রুত সরিয়ে নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কলসির মুখ সীমান্তে নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের ঘটনায় তাৎক্ষণিকভাবে কড়া প্রতিবাদ জানানো হয় এবং পরে বিএসএফ খুঁটি সরিয়ে নেয়।


রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে বিএসএফ প্রায়ই এ ধরনের বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। তবে বিজিবির টহল দল কঠোর প্রতিবাদ জানালে তারা খুঁটি অপসারণ করতে বাধ্য হয়।