সর্বশেষ
৪-২ গোলে ইংল্যান্ডের জয়, ২০১৮ সালের প্রতিশোধ নিল ইংলিশরা।বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গোচট্টগ্রামে এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ ওঠা সেই ওসি প্রত্যাহারমেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো, ৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগালআসছে সুপার এল নিনো, প্রভাব কীধর্ষণে অচেতন শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর পুঁতে রাখা হয় নদীর তলদেশে‘সংসদ নাই আজকে, তোমরা এখানে কেন?’কেরানীগঞ্জে পথ আটকে মোটরসাইকেল ছিনতাই, বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা৪-২ গোলে ইংল্যান্ডের জয়, ২০১৮ সালের প্রতিশোধ নিল ইংলিশরা।বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গোচট্টগ্রামে এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ ওঠা সেই ওসি প্রত্যাহারমেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো, ৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগালআসছে সুপার এল নিনো, প্রভাব কীধর্ষণে অচেতন শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর পুঁতে রাখা হয় নদীর তলদেশে‘সংসদ নাই আজকে, তোমরা এখানে কেন?’কেরানীগঞ্জে পথ আটকে মোটরসাইকেল ছিনতাই, বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রবাসীদের রাজনৈতিক অধিকার ও সংসদে প্রতিনিধিত্ব চান ক্যালিফোর্নিয়া বিএনপির নেতারা

প্রকাশিত: ২২ মে, ২০২৬
প্রবাসীদের রাজনৈতিক অধিকার ও সংসদে প্রতিনিধিত্ব চান ক্যালিফোর্নিয়া বিএনপির নেতারা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ক্যালিফোর্নিয়া বিএনপির মতবিনিময় সভায় ভোটাধিকারের পাশাপাশি সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রবাসী নেতারা।



বুধবার রাতে লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ এলাকার অর্কিড কিচেন মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।


সভায় প্রবাসীদের রাজনৈতিক অধিকার ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা বলেন, প্রবাসীরা শুধু প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন না, তাঁরা দেশের রাজনৈতিক ভবিষ্যতেও সরাসরি সম্পৃক্ত থাকতে চান।



ভোটাধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি এখন সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সময় এসেছে। নির্বাচনে অংশ নিতে চাইলে পাসপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে নেওয়ার আহ্বান জানান তাঁরা। প্রবাসীদের মধ্য থেকে জনপ্রতিনিধি মনোনয়নের সুযোগ রাখার প্রস্তাবও ওঠে সভায়।



নেতা-কর্মীদের দাবির জবাবে প্রধান অতিথি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, দাবিগুলো তিনি সংসদে উত্থাপনের চেষ্টা করবেন। বর্তমান সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন, সেই কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে করতে আমি সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত।’