সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।শেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানজুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুরুল হক নুরচার মাস পর আবার চালু সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, কথা রেখেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়োন কবির।বরিশালে ব‍্যবসায়ীকে নির্যাতন করে চেক লিখে নেওয়া লিটুসহ দুজন গ্রেপ্তার, যুবদলের সঙ্গে সম্পৃক্ততার দাবি নাকচ।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কুঁড়িগ্রামে মহানবী সাঃ কে নিয়ে কটূক্তি: এক যুবক গ্রেফতার।

প্রকাশিত: ২২ মে, ২০২৬
কুঁড়িগ্রামে মহানবী সাঃ কে নিয়ে কটূক্তি: এক যুবক গ্রেফতার।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। 



শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দি‌কে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নওদাবস বড়বাড়ি গ্রাম থেকে মাইদুল ইসলাম (মানিক) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের বকশা মিয়ার ছেলে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও মা আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর একটি পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া এবং ক্ষোভের সৃষ্টি হয়। 


পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।



রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে। আগামীকাল সকা‌লে তা‌কে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।