সর্বশেষ
সিলেটের সাত রঙের চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত।সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির প্রতিশোধ নিতে ৪ ভাই মিলে খুন, দাবি পিবিআইশেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বানসিলেটের সাত রঙের চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত।সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির প্রতিশোধ নিতে ৪ ভাই মিলে খুন, দাবি পিবিআইশেখ হাসিনার দেশে ফেরায় আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটরশনিবারের মধ্যে সব ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না থাকলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রীজুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ঘোষণাপ্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়ার দাবি ছাত্রদল সভাপতির, আবু সাইদের রায়ের দ্রুত কার্যকরের আহ্বান
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নেত্রকোনায় ইয়াবা সহ যুবদল নেতা আটক।

প্রকাশিত: ২৩ মে, ২০২৬
নেত্রকোনায় ইয়াবা সহ যুবদল নেতা আটক।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ যুবদল নেতা উজ্জল মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে উপজেলার লেপসিয়া এলাকার ফতুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।


গ্রেপ্তার মো. উজ্জল মিয়া (৪৪) উপজেলার গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে। তিনি খালিয়াজুড়ী সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালায়। এসময় ২৫ পিস ইয়াবাসহ উজ্জলকে হাতেনাতে আটক করা হয়।


অভিযান পরিচালনাকারী লেপসিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় মাদক কারবারির অবস্থান নিশ্চিত হয় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।


খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে পাঠানো হবে।