সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শিশু নির্যাতন–হত্যার বিচারে দৃষ্টান্ত তৈরি না হওয়ায় অপরাধ ঘটছে

প্রকাশিত: ২৩ মে, ২০২৬
শিশু নির্যাতন–হত্যার বিচারে দৃষ্টান্ত তৈরি না হওয়ায় অপরাধ ঘটছে

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। অথচ ঘর, রাস্তা, স্কুল, মাদ্রাসা, পাড়া–মহল্লা—সব জায়গা শিশুদের জন্য অনিরাপদ হয়ে উঠছে। শিশু নির্যাতন ও হত্যার মতো ঘটনায় বিচারের কোনো দৃষ্টান্ত তৈরি না হওয়া এ ধরনের অপরাধ অব্যাহত রয়েছে। সরকারকে এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।



আজ শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। ‘আর কত শিশু মরলে রাষ্ট্র জাগবে?’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ এ মানববন্ধনের আয়োজন করে। এতে মানবাধিকারকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনস্বাস্থ্যবিশেষজ্ঞ ও শিশু অধিকারকর্মীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।


বক্তারা বলেন, মানববন্ধনে বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভের আহ্বায়ক আনন্দ কুটুম বলেন, ‘লাগাতার শিশু হত্যা, শিশু ধর্ষণের মতো ঘটনা আমাদের ভাবিয়ে তুলছে। হামে নানা বয়সের শিশুরা মারা যাচ্ছে। শিশুমৃত্যু বা শিশুর জীবন কোনো পরিসংখ্যান হতে পারে না।’



গত দুই বছরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নারী নিপীড়নকে নানাভাবে সেলিব্রেট করা হয়েছে—অভিযোগ করে আনন্দ কুটুম বলেন, ‘যেখানে নারীকে হিউমিলিয়েট (অপদস্থ) করা হয় রাজনৈতিকভাবে এবং সেই মানুষগুলো যখন ধীরে ধীরে সংসদে চলে যায়, তখন সেটা আমাদের জন্য আরও অনেক বেশি চিন্তার।’


কার্টুনিস্ট মোরশেদ মিশু বলেন, বিচারব্যবস্থার ওপর থেকে আমাদের দিন দিন ভরসা উঠে যাচ্ছে। ফলে আমাদের ধর্ষকের ছিন্ন মাথার কার্টুন আঁকতে হচ্ছে।...প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে গুড টাচ ও ব্যাড টাচের (স্বস্তিকর ও অস্বস্তিকর স্পর্শ) ব্যাপারে শেখাতে হবে।


বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভের সংগঠক হো চি মিন ইসলাম বলেন, ‘শিশু নির্যাতনের ঘটনায় কোনো স্থানীয় সালিস, সামাজিক চাপ, রাজনৈতিক প্রভাব বা অপরাধীকে রক্ষা সংস্কৃতি আমরা মেনে নেব না। আমরা প্রতিশোধ চাই না, আমরা ন্যায়বিচার চাই।’ তিনি শিশু নির্যাতনের মতো ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের জন্য চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান