সর্বশেষ
প্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীপ্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের দাবি বিরোধী দলের, ইতিবাচক সরকারি দলওচাঁদপুরে সেচ্ছাসেবক দলের নেতার ধর্ষণে ৮ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ২।সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিটে বড় সংস্কার, সহজ হচ্ছে কর্মসংস্থানের প্রক্রিয়াএস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীজমি বিক্রি করে সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক আমজাদটেলিটক–বাংলালিংক একীভূত করতে আগ্রহী বাংলালিংকের মূল কোম্পানি ভিওনএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কংগ্রেসের তদন্তকারীদের মুখোমুখি বিল গেটসপ্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীপ্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের দাবি বিরোধী দলের, ইতিবাচক সরকারি দলওচাঁদপুরে সেচ্ছাসেবক দলের নেতার ধর্ষণে ৮ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ২।সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিটে বড় সংস্কার, সহজ হচ্ছে কর্মসংস্থানের প্রক্রিয়াএস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীজমি বিক্রি করে সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক আমজাদটেলিটক–বাংলালিংক একীভূত করতে আগ্রহী বাংলালিংকের মূল কোম্পানি ভিওনএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কংগ্রেসের তদন্তকারীদের মুখোমুখি বিল গেটস
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

স্থানীয় সরকারের গত ১৭ বছরের অনিয়ম–দুর্নীতি খুঁজতে কমিটি

প্রকাশিত: ২৩ মে, ২০২৬
স্থানীয় সরকারের গত ১৭ বছরের অনিয়ম–দুর্নীতি খুঁজতে কমিটি

স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে গত ১৭ বছরে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।


স্থানীয় সরকার বিভাগের গত ১২ মে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে কমিটিকে অনুসন্ধানী প্রতিবেদন দিতে হবে। এ জন্য কমিটিকে ৬০ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।


অফিস আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে। সদস্যরা হলেন জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ, সিটি করপোরেশন-১ শাখার উপসচিব মো. রবিউল ইসলাম, পাস-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা, প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার এবং উন্নয়ন-২ শাখার সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম। সদস্যসচিব করা হয়েছে পরিকল্পনা-১ অধিশাখার যুগ্ম সচিব মো. সামছুল ইসলামকে।


কমিটিকে প্রতিবেদন প্রস্তুতের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্টও করতে পারবে।


স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সারা দেশে স্থানীয় পর্যায়ে উন্নয়নকাজ, অবকাঠামো নির্মাণ, নাগরিকসেবা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়ে থাকে। দীর্ঘ সময়ের এসব কার্যক্রমে কোথাও অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা অর্থ অপচয়ের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখবে কমিটি।


যে সময়কাল তদন্তের আওতায় আনা হয়েছে, সে সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। একই সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের লও এর মধ্যে রাখা হয়েছে।