সর্বশেষ
৪-২ গোলে ইংল্যান্ডের জয়, ২০১৮ সালের প্রতিশোধ নিল ইংলিশরা।বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গোচট্টগ্রামে এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ ওঠা সেই ওসি প্রত্যাহারমেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো, ৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগালআসছে সুপার এল নিনো, প্রভাব কীধর্ষণে অচেতন শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর পুঁতে রাখা হয় নদীর তলদেশে‘সংসদ নাই আজকে, তোমরা এখানে কেন?’কেরানীগঞ্জে পথ আটকে মোটরসাইকেল ছিনতাই, বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা৪-২ গোলে ইংল্যান্ডের জয়, ২০১৮ সালের প্রতিশোধ নিল ইংলিশরা।বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গোচট্টগ্রামে এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ ওঠা সেই ওসি প্রত্যাহারমেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো, ৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগালআসছে সুপার এল নিনো, প্রভাব কীধর্ষণে অচেতন শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর পুঁতে রাখা হয় নদীর তলদেশে‘সংসদ নাই আজকে, তোমরা এখানে কেন?’কেরানীগঞ্জে পথ আটকে মোটরসাইকেল ছিনতাই, বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ২৩ মে, ২০২৬
কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি প্যাকেজিং কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শনিবার সকালে উপজেলার ভান্নারা পোড়াচালা এলাকার সানস প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেড কারখানার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।


শ্রমিকদের অভিযোগ, ঈদুল আজহা উপলক্ষে গত বৃহস্পতিবার তাঁদের ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। তবে সেদিন বোনাস না দিয়ে শনিবার দেওয়ার আশ্বাস দেয় কারখানা কর্তৃপক্ষ। কিন্তু শনিবার সকালে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে শতাধিক শ্রমিক কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ শুরু করেন।


বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, তাঁদের এপ্রিল ও মে মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। পাশাপাশি ঈদ বোনাস ও অন্যান্য পাওনাও পরিশোধ করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।


শ্রমিকদের ভাষ্য, কয়েক মাস ধরেই অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন তাঁরা। ঈদের আগে বেতন ও বোনাস পাওয়ার আশায় থাকলেও হঠাৎ কারখানা বন্ধের ঘোষণা তাঁদের চরম বিপাকে ফেলেছে। বেতন-বোনাস না পাওয়ায় পরিবারের জন্য কেনাকাটা, সন্তানদের খরচ ও গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতিও নিতে পারছেন না তাঁরা।


কারখানার শ্রমিক আসাদুল ইসলাম বলেন, “ঈদের আগে বেতন-বোনাস না পেলে পরিবার নিয়ে কীভাবে ঈদ করব বুঝতে পারছি না। আমাদের কষ্টের টাকা দ্রুত পরিশোধ করতে হবে।”


মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।