সর্বশেষ
প্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীপ্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের দাবি বিরোধী দলের, ইতিবাচক সরকারি দলওচাঁদপুরে সেচ্ছাসেবক দলের নেতার ধর্ষণে ৮ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ২।সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিটে বড় সংস্কার, সহজ হচ্ছে কর্মসংস্থানের প্রক্রিয়াএস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীজমি বিক্রি করে সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক আমজাদটেলিটক–বাংলালিংক একীভূত করতে আগ্রহী বাংলালিংকের মূল কোম্পানি ভিওনএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কংগ্রেসের তদন্তকারীদের মুখোমুখি বিল গেটসপ্রধানমন্ত্রীর পর এবার রাতের ঢাকায় বর্জ্য তদারকিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীপ্রবাসীদের সমস্যা সমাধানে টাস্কফোর্স গঠনের দাবি বিরোধী দলের, ইতিবাচক সরকারি দলওচাঁদপুরে সেচ্ছাসেবক দলের নেতার ধর্ষণে ৮ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ২।সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্ক পারমিটে বড় সংস্কার, সহজ হচ্ছে কর্মসংস্থানের প্রক্রিয়াএস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রীজমি বিক্রি করে সাড়ে ৭ কিলোমিটার জার্মানির পতাকা বানালেন কৃষক আমজাদটেলিটক–বাংলালিংক একীভূত করতে আগ্রহী বাংলালিংকের মূল কোম্পানি ভিওনএপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কংগ্রেসের তদন্তকারীদের মুখোমুখি বিল গেটস
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শেরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা।

প্রকাশিত: ২৪ মে, ২০২৬
শেরপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা।

শেরপুরের পৌর শহরের ঢাকলহাটি মহল্লায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১২) ধর্ষণ এবং পরবর্তীতে অন্তঃসত্ত্বা হওয়ায় গর্ভপাতের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) নির্যাতনের শিকার ওই শিশুর পরিবার বাদী হয়ে স্থানীয় যুবক কাউছার (২৪), সুন্নত আলী সন্তুসহ (৬০) আরও কয়েকজনের নামে সদর থানায় মামলা করেন।



ভুক্তভোগী পরিবার ও মামলার বিবরণ থেকে জানা যায়, শিশুটিকে বিভিন্ন সময় স্থানীয় শাহিন মিয়ার ছেলে কাউছার মিয়া ফুসলিয়ে ধর্ষণ করেন। একাধিকবার এমন ঘটনা ঘটে। পরে একপর্যায়ে ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে শিশুটি। পরে ভুক্তভোগীর শারীরিক গঠনে পরিবর্তন হলে কাউসার মিয়া অন্যান্য আসামিদের সহযোগিতায় গর্ভপাত করান। এসময় শিশুটির ব্যাপক রক্তক্ষরণ হলে অসুস্থ হয়ে পড়ে। এদিকে বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল চাপ প্রয়োগ করে। পরে ২২ মে শিশুটির মা আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করান।



ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করেছে। আবার গর্ভপাত করানো হয়ে, এতে মেয়ের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখন আমার মেয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।



শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তাহেরাতুল আশরাফী বলেন, ১২ বছরের একজন কন্যা শিশু স্ত্রী রোগ সংক্রান্ত জটিলতায় গাইনি বিভাগে ভর্তি রয়েছে। শিশুটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে এবং চিকিৎসা চলমান রয়েছে।



শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, শেরপুর পৌর শহরের একটি মহল্লায় শিশুকে ধর্ষণ, গর্ভপাতের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।