সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, For third year in a row, Israel blocks Hajj pilgrimage for Gaza Muslimsখবরে প্রকাশ, Iran team trains through World Cup uncertaintyসাফের আগে নাটকীয় বদল, আফঈদাকে সরিয়ে নতুন অধিনায়ক মারিয়া মান্দাঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি বন্ধ, অপেক্ষায় অর্ধশতাধিক গাড়িসরকার যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেসনিক’ দিয়ে হামলা চালাল রাশিয়াসালাহ-গার্দিওলার বিদায়ের রাতে অবনমন বাঁচাল টটেনহামসংবাদ সূত্রে জানা গেছে, For third year in a row, Israel blocks Hajj pilgrimage for Gaza Muslimsখবরে প্রকাশ, Iran team trains through World Cup uncertaintyসাফের আগে নাটকীয় বদল, আফঈদাকে সরিয়ে নতুন অধিনায়ক মারিয়া মান্দাঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ফেরি বন্ধ, অপেক্ষায় অর্ধশতাধিক গাড়িসরকার যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেসনিক’ দিয়ে হামলা চালাল রাশিয়াসালাহ-গার্দিওলার বিদায়ের রাতে অবনমন বাঁচাল টটেনহাম
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কিশোরগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

প্রকাশিত: ২৪ মে, ২০২৬
কিশোরগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাজী আরিফ।


গ্রেপ্তার মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর এলাকার বাসিন্দা। প্রায় এক মাস আগে তিনি রামদী ইউনিয়নের একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।


পুলিশ জানায়, রোববার দুপুরে শিশুটি বাড়ি থেকে ইমামের জন্য খাবার নিয়ে মসজিদে যায়। এ সময় সেখানে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে।


ঘটনার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।


ওসি কাজী আরিফ বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। শিশুটিকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”