সর্বশেষ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি সংসদেবিএনপি জুলাইয়ের চেতনাকে ‘দুধভাত’ বানাতে চায়: মামুনুল হকশনিবার ফের প্রকাশ্যে গণনা হবে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকাওয়ারিশদের কাছে হস্তান্তর হচ্ছে ইনকিলাব কালচারাল সেন্টার, সরে দাঁড়ালেন জাবের ও জুমাআজ সিলেট গণভোট দিবস: ১৯৪৭ সালের ৭ জুলাই ভারত থেকে আলাদা হওয়ার ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়সিলেটের সাত রঙের চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত।সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির প্রতিশোধ নিতে ৪ ভাই মিলে খুন, দাবি পিবিআইসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি সংসদেবিএনপি জুলাইয়ের চেতনাকে ‘দুধভাত’ বানাতে চায়: মামুনুল হকশনিবার ফের প্রকাশ্যে গণনা হবে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকাওয়ারিশদের কাছে হস্তান্তর হচ্ছে ইনকিলাব কালচারাল সেন্টার, সরে দাঁড়ালেন জাবের ও জুমাআজ সিলেট গণভোট দিবস: ১৯৪৭ সালের ৭ জুলাই ভারত থেকে আলাদা হওয়ার ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়সিলেটের সাত রঙের চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত।সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির প্রতিশোধ নিতে ৪ ভাই মিলে খুন, দাবি পিবিআই
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জঙ্গল সলিমপুরে ভোররাতে র‍্যাব ক্যাম্পে সশস্ত্র হামলা: পাল্টা অভিযানে যৌথ বাহিনী।

প্রকাশিত: ২৪ মে, ২০২৬
জঙ্গল সলিমপুরে ভোররাতে র‍্যাব ক্যাম্পে সশস্ত্র হামলা: পাল্টা অভিযানে যৌথ বাহিনী।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে ভোররাতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) রাত ২টার দিকে চারদিক থেকে ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। এ সময় র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা গুলি বিনিময় হয়।


র‍্যাব–৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাতের অন্ধকারে ক্যাম্পে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সদস্যরা নন-লিথাল অস্ত্র ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলেন। পরে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।


অভিযান শেষে পুরো এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জঙ্গল সলিমপুর এলাকায় সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।