সর্বশেষ
খবরে প্রকাশ, Ebola spreads in the DRC as authorities struggle to contain outbreakনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Senegal parliament speaker steps down as political crisis worsensনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, After San Diego shooting, Muslim Americans aim to turn grief into actionখবরে প্রকাশ, Inside a Beirut barbershop shaped by war and crisisসংবাদ সূত্রে জানা গেছে, Cuba thanks China for rice shipment amid worsening humanitarian conditionsEcuador’s Noboa pledges to extradite criminals in State of the Union speechশরিকানা কোরবানিতে যে ৯ বিধান জানা জরুরিসাভারে স্বামী বাসায় না থাকার সুযোগে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩জন গ্রেফতার।খবরে প্রকাশ, Ebola spreads in the DRC as authorities struggle to contain outbreakনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Senegal parliament speaker steps down as political crisis worsensনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, After San Diego shooting, Muslim Americans aim to turn grief into actionখবরে প্রকাশ, Inside a Beirut barbershop shaped by war and crisisসংবাদ সূত্রে জানা গেছে, Cuba thanks China for rice shipment amid worsening humanitarian conditionsEcuador’s Noboa pledges to extradite criminals in State of the Union speechশরিকানা কোরবানিতে যে ৯ বিধান জানা জরুরিসাভারে স্বামী বাসায় না থাকার সুযোগে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩জন গ্রেফতার।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সাভারে স্বামী বাসায় না থাকার সুযোগে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩জন গ্রেফতার।

প্রকাশিত: ২৪ মে, ২০২৬
সাভারে স্বামী বাসায় না থাকার সুযোগে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩জন গ্রেফতার।

ঢাকার সাভারে স্বামী বাসায় না থাকার সুযোগে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


গ্রেপ্তাররা হলেন— মো. সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) এবং ১৬ বছর বয়সী এক কিশোর। তাদের সবাই ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী বলে জানিয়েছে পুলিশ।


মামলার এজাহার সূত্রে জানা যায়, সাভারের কাউন্দিয়া এলাকার একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন ওই গৃহবধূ। প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।


শুক্রবার গভীর রাতে ভুক্তভোগীর স্বামী বাসায় না থাকার সুযোগে কয়েকজন পরিকল্পিতভাবে বাসায় প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, এসময় ঘরের বাইরে কয়েকজন পাহারায় ছিল। পরে সাইফুল ইসলাম ও তার সহযোগী সাকিব ঘরে ঢুকে জোরপূর্বক ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।


ভুক্তভোগী চিৎকার শুরু করলে বাইরে থাকা মজিবুর রহমান, এক কিশোর এবং অজ্ঞাতনামা আরও একজন ঘরে প্রবেশ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এসময় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।


পরদিন সকালে স্বামী বাসায় ফিরলে পুরো ঘটনা তাকে জানান ভুক্তভোগী। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় শনিবার সন্ধ্যায় প্রধান অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করা হয়। উত্তেজিত জনতা তাকে মারধরের পর সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।


সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের রোববার আদালতে পাঠানো হয়েছে।