সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলা ভবন থেকে ফেলে দিয়ে হত্যা: যুবক গ্রেফতার।

প্রকাশিত: ২৫ মে, ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলা ভবন থেকে ফেলে দিয়ে হত্যা: যুবক গ্রেফতার।

চট্টগ্রাম নগরের খুলশীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক তরুণীকে পাঁচতলা ভবন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগে আব্দুর রহমান শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম রিয়া আক্তার রিতা (২০)।


সোমবার ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার আব্দুর রহমান শেখ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ভাটখালী এলাকার মৃত সোহরাব শেখের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ফয়েজ লেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


নিহত রিয়া আক্তার রিতা নগরের পাহাড়তলী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি সিডিএ মার্কেটের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আব্দুর রহমানের সঙ্গে রিতার পরিচয় হয়। কয়েক মাস আগে একটি মারামারির ঘটনায় ওই যুবকের চাকরি চলে যায়। এরপরও তিনি রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করতেন বলে অভিযোগ পরিবারের।


মামলার বিবরণে বলা হয়, গত শুক্রবার রাতে কারখানা ছুটির পর রিতাকে কৌশলে ফয়েজ লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার একটি গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে রিতাকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এ ঘটনায় নিহত রিতার মা জমিলা বেগম বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন।


খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনীর সোনাগাজী এলাকার বাদামতলী থেকে মামলার প্রধান অভিযুক্ত আব্দুর রহমান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য কাউকে শনাক্ত করা যায় কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।