একটি ছোট টেবিলে বসে ১৬ বছর দল পরিচালনা করছেন তারেক রহমান।

গত ১৬ বছর ধরে তারেক রহমান প্রবাসে থেকেও বিএনপিকে নেতৃত্ব দিয়ে আগলে রেখেছেন দুর্বার সাহস, দূরদৃষ্টি ও সাংগঠনিক দক্ষতায়। শত চেষ্টা সত্ত্বেও দলের মধ্যে ভাঙ্গন ধরাতে পারেনি কোন অপশক্তি।
তারেক রহমান শুধু একজন রাজনৈতিক দলের নেতা নন। তিনি হলেন দেশের রাজনীতির ইতিহাসের এক কান্ডারী, যিনি কঠিন সময়ে একটি দলকে টিকিয়ে রাখার প্রতীক।
২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, ষড়যন্ত্র, মামলা, হামলা ও নির্বাসনের মধ্যেও তিনি দলের হাল ধরে রেখেছেন দূরদর্শিতা, সাহস ও অসাধারণ সাংগঠনিক দক্ষতায়।
তিনি প্রমাণ করেছেন, রাজনীতি মানে শুধু ক্ষমতার খেলা নয় — এটি একটি আদর্শিক সংগ্রাম। বিদেশে অবস্থান করেও তিনি বিএনপিকে একটি আধুনিক, সংগঠিত ও জনমুখী রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু টিকে থাকেনি — বরং দেশের প্রতিটি আন্দোলনে, প্রতিটি অন্যায়ের প্রতিবাদে সামনে থেকেছে। তিনি “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” ঘোষণা করে প্রমাণ করেছেন, তাঁর দৃষ্টি শুধু অতীতে নয়, আগামী ভবিষ্যতের দিকেও।
তিনি 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' ঘোষণা করে একটি নতুন, সমাধানমুখী ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক দিকনির্দেশনা দিয়েছেন—যা আগামী দিনের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিয়মিত ভার্চুয়াল সংলাপ, প্রতিটি জেলা-উপজেলার সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার প্রচেষ্টা, এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা—সবই তাঁর সাংগঠনিক দূরদর্শিতার বাস্তব উদাহরণ।
তারেক রহমান আজ শুধু বিএনপির নয়, গণতন্ত্রকামী মানুষের আশার নাম। তাঁর নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে উঠবে—এই আশা ও প্রত্যাশা আমাদের সকলের।
এই সাংগঠনিক দক্ষতা পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মনে করিয়ে দেয়, যে অল্পদিনের মধ্যে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পদচিহ্ন রেখে গিয়েছেন। শহীদ জিয়া থেকে তারেক জিয়ার এই জিনেটিক নেতৃত্ব আগামী প্রজন্মের রাজনৈতিক নেতাদের জন্য গবেষণার বিষয় হতে পারে।
জয় হোক জনগণের নেতৃত্বের, জয় হোক তারেক রহমানের সাহসিকতার।