লক্ষ্মণছড়ায় সীমান্তের ব্রিজ ঢেকে দিল ভারত, পর্যটকদের মধ্যে বিস্ময়

লক্ষ্মণছড়ায় সীমান্তের ব্রিজ ঢেকে দিল ভারত, পর্যটকদের মধ্যে বিস্ময়
সিলেটের সীমান্তবর্তী এলাকা লক্ষ্মণছড়া দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে ছিল আকর্ষণীয় একটি স্থান। বাংলাদেশের অংশ থেকে স্পষ্ট দেখা যেত ভারতের একটি ছোট্ট ব্রিজ, যা অনেকের কাছে ছবি তোলার জন্য ছিল বিশেষ প্রেক্ষাপট।
সীমান্তে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রায়ই দাঁড়িয়ে থাকতেন বাংলাদেশ অংশে, আর পেছনে সেই ব্রিজ রেখে তুলতেন স্মৃতিময় ছবি। কারো কাছে হয়তো সেটাই হয়ে উঠত ভ্রমণের অন্যতম স্মারক।
কিন্তু সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। ভারতের পক্ষ থেকে হঠাৎ করেই ব্রিজটিকে বিশাল এক পর্দা দিয়ে ঢেকে ফেলা হয়েছে। ফলে এখন আর বাংলাদেশ থেকে সেটি দেখা যাচ্ছে না।
এ ঘটনায় স্থানীয়রা ও পর্যটকরা বিস্ময় প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন—এভাবে হঠাৎ করে আড়াল করার পেছনে কী কারণ থাকতে পারে? ভারত আসলে কী বার্তা দিতে চাইছে?
অনেকে মজার ছলেই বলছেন—“আজ যদি ব্রিজ ঢেকে দেওয়া হয়, ভবিষ্যতে কি ভারতের সুউচ্চ পাহাড়গুলোও পর্দার আড়ালে চলে যাবে?”
ঘটনাটি এখন সীমান্ত এলাকার আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে।।