সর্বশেষ
দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, At least one killed and nine hospitalised in Midland, Texas shootingসূত্রের খবর অনুযায়ী, UN adopts treaty setting standards for gig economy workersসংবাদ সূত্রে জানা গেছে, Venezuela hits out at Trinidad and Tobago in oil spill spatUS judge refuses to block Trump’s White House UFC fightখবরে প্রকাশ, How the Gulf will manage collective security after the Iran war endsসংবাদ সূত্রে জানা গেছে, Can Pakistan push the US-Iran deal over the finish line?UK court jails Palestinian Action activists on ‘terrorism’ chargesনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Putin admits Ukraine attacks hitting Russian economy, societyদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, At least one killed and nine hospitalised in Midland, Texas shootingসূত্রের খবর অনুযায়ী, UN adopts treaty setting standards for gig economy workersসংবাদ সূত্রে জানা গেছে, Venezuela hits out at Trinidad and Tobago in oil spill spatUS judge refuses to block Trump’s White House UFC fightখবরে প্রকাশ, How the Gulf will manage collective security after the Iran war endsসংবাদ সূত্রে জানা গেছে, Can Pakistan push the US-Iran deal over the finish line?UK court jails Palestinian Action activists on ‘terrorism’ chargesনির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Putin admits Ukraine attacks hitting Russian economy, society
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৪ আসনে নির্বাচন করবেন আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫
বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৪ আসনে নির্বাচন করবেন আরিফুল হক চৌধুরী

দীর্ঘদিন ধরেই সিলেট-১ আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে আসছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। মনোনয়ন পাওয়ার আশায় তিনি এ আসনে গণসংযোগেও নেমেছিলেন। এমনকি তিনি জানিয়েছিলেন, সিলেট-১ আসনে মনোনয়ন না পেলে পুনরায় সিলেট সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নগর ছেড়ে অন্য কোথাও যেতে ‘অনিচ্ছুক’ বলেও প্রকাশ করেছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত বিএনপির উচ্চপর্যায়ের সিদ্ধান্তে আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। ৬৩টি আসনে প্রার্থী ফাঁকা রাখলেও সিলেট-১ আসনে দল মনোনয়ন দিয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদিরকে। অন্যদিকে সিলেট-৪ আসনে মনোনয়ন পেয়েছেন আরিফুল হক চৌধুরী।

বুধবার (৫ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, “দলের উচ্চপর্যায় থেকে আমাকে সিলেট-১ এর পরিবর্তে বেশ কয়েকবার সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার কথা বলা হলেও আমি রাজি হইনি। কিন্তু গতকাল রাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেন। চেয়ারপারসনের আদেশ অমান্য করার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। অতীতেও দলের প্রয়োজনে আমি নির্দেশ পালন করেছি। এবারও করবো, সব আল্লাহর ইচ্ছা।”

আরিফুলের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সিলেট-১ আসনে মনোনয়ন না পেয়ে তিনি শুরুতে হতাশ হয়েছিলেন। পরে মঙ্গলবার (৪ নভেম্বর) দলের উচ্চপর্যায় থেকে তাকে ঢাকায় জরুরি তলব করা হয়। রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করেন আরিফুল, এ সময় ফোনে তারেক রহমানের সঙ্গেও কথা হয়। সেখানেই তাকে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেওয়া হয়।

আরিফুল হক চৌধুরী বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

২০১৩ সালে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরানকে পরাজিত করে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন আরিফুল। পরে ২০১৮ সালের নির্বাচনে তিনি আবারও কামরানকে হারিয়ে জয়লাভ করেন।

দলীয় নির্দেশনা মেনে ২০২৩ সালের সিটি নির্বাচনে অংশ নেননি তিনি। এবার দলের সিদ্ধান্ত অনুযায়ী সিলেট-৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে লড়তে যাচ্ছেন বিএনপির এই প্রভাবশালী নেতা।

বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৪ আসনে নির্বাচন করবেন আরিফুল হক চৌধুরী | Live Bangla