সর্বশেষ
দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।
Live Bangla Logo

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী — নাটকীয়তার পর অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫
সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী — নাটকীয়তার পর অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত

আরিফুল হক চৌধুরী মানেই যেনো নাটকীয়তা— রাজনীতির মঞ্চে টান টান উত্তেজনা আর অনিশ্চয়তা। এবারও তার ব্যতিক্রম হলো না।
দীর্ঘ জল্পনা-কল্পনা, নানা রাজনৈতিক নাটকীয়তা ও অনিশ্চয়তার পর অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী

বুধবার (৫ নভেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় অনুষ্ঠিত বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে আরিফুল হক চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হয়।


🔹 মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে হতাশা

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সিলেট-৪ আসনে বেশ কয়েকজন নেতা দীর্ঘদিন ধরেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
তাদের মধ্যে রয়েছেন —

  • কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী,
  • সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী,
  • জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ,
  • সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেবুন্নাহার সেলিম,
  • মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম,
  • এবং সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সামসুজ্জামান জামান

দীর্ঘ সময় ধরে মাঠে সক্রিয় থেকে তারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আরিফুল হক চৌধুরীর নাম ঘোষণায় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।


🔹 সিলেট-১ থেকে সিলেট-৪ — ‘নগর ছাড়ার অনিচ্ছা’ পেরিয়ে নতুন অধ্যায়

আরিফুল হক চৌধুরী এতদিন পর্যন্ত সিলেট-১ আসন থেকে প্রার্থী হওয়ার আশায় কাজ করছিলেন।
তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন — “যদি সিলেট-১ না পাই, তবে আবার মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমি নগর ছাড়তে চাই না।”

তবে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে তিনি এবার সিলেট-৪ আসনের প্রার্থী হতে রাজি হয়েছেন।
এই প্রসঙ্গে আরিফুল বলেন,

“চেয়ারপারসন খালেদা জিয়া আমাকে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার নির্দেশ দিয়েছেন। দলের সিদ্ধান্ত আমি কখনো অমান্য করিনি, এবারও করবো না। আল্লাহর ইচ্ছায় এই আসন থেকেই নির্বাচন করবো।”


🔹 কৌশলগত কারণেই সিলেট-৪ এ আরিফুল

সিলেট-৪ আসনটি গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার ২৫টি ইউনিয়ন নিয়ে গঠিত।
এ এলাকায় রয়েছে ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি, শ্রীপুরসহ দেশের অন্যতম পাথর কোয়ারি ও পর্যটন অঞ্চল, পাশাপাশি রয়েছে গুরুত্বপূর্ণ স্থলবন্দর তামাবিল

রাজনৈতিকভাবে এ আসনটি সব সময়ই গুরুত্বপূর্ণ।
স্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন, যিনি জৈন্তাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান, এই এলাকায় শক্ত অবস্থানে রয়েছেন।
তাকে টেক্কা দিতে দলের কেন্দ্রীয় পর্যায়ের জনপ্রিয় ও আলোচিত মুখ হিসেবে আরিফুলকে বেছে নেওয়া হয়েছে।


🔹 বিএনপি এখন জয়ের আশায়

জুলাই অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক মাঠে পালাবদল ঘটেছে।
সরকারি জোটের দলগুলো মাঠে সক্রিয় না থাকায় বিএনপি ও জামায়াত উভয় দলই এবার সিলেট-৪ আসনকে ‘গুরুত্বপূর্ণ জয়যোগ্য আসন’ হিসেবে দেখছে।

একই আসনের মনোনয়নপ্রত্যাশী মিফতাহ সিদ্দিকী বলেন,

“এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কাগজ আমাদের হাতে আসেনি। তবে দল যাকে প্রার্থী ঘোষণা করবে, আমরা সবাই তার সাথেই থাকবো।”