আর্তমানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে মৌলভীবাজার বিআইএস। অসহায় পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন।

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) দির্ঘদিন ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছে। এরই ধারাবাহিকতায় কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে প্রবাসী সদস্যদের সমন্বয়ে গঠিত হয়েছে বিআইএস ইন্টারন্যাশনাল শাখা।
এবার ইন্টারন্যাশনাল শাখার পক্ষ থেকে রাজনগর উপজেলার মনসুর নগর ইউনিয়নের আশ্রাকাপন গ্রামের অসহায় বিউটি বেগমের পরিবারকে একটি টিউবওয়েল স্থাপন করে দেয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, যুগ্ন দপ্তর সচিব আব্দুস সুবহান দেওয়ান, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, টিম মেম্বার জাবেদ আহমদ প্রমুখ।
তাছাড়া ইতিপূর্বে বিউটি বেগমকে ঘর তৈরিতে সহায়তা প্রদান করেছিল বিআইএস ইন্টারন্যাশনাল।
উল্লেখ্য, করোনাকালে যখন লাশ দাফন- কাফনের জন্য স্বজনদের পাওয়া যায় নি, তখন জাত ধর্মের উদ্ধে উঠে বিআইএস কাফন- দাফন/ সৎকার করেছে।
বিআইএস তার মানবিক কার্যক্রম চালিয়ে যাবে এই প্রত্যাশা শুভানুধ্যায়ীদের।