সর্বশেষ
সৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ডাকসু নির্বাচনঃ কেন্দ্রের সামনে বসেছে এলইডি স্ক্রিন, সরাসরি দেখানো হবে গননা।

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচনঃ কেন্দ্রের সামনে বসেছে এলইডি স্ক্রিন, সরাসরি দেখানো হবে গননা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা।

ভোট গণনায় স্বচ্ছতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে গণনার চিত্র সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। এজন্য ভোটকেন্দ্রগুলোর সামনে বসানো হয়েছে বড় পর্দা।

ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এর আগে ঘোষণা দিয়েছিলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা প্রতিটি কেন্দ্রে বাইরে বসানো এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে। তবে ঠিক কতটি স্ক্রিন বসানো হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। প্রতিটি ভোটারকে মোট ৪১টি পদে ভোট দিতে হচ্ছে—যার মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি এবং হল সংসদে ১৩টি পদ।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী—পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোট গণনা শেষে রাতের প্রথমাংশেই বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।

ডাকসু #ভোট #ঢাবি #লাইভবাংলা