সর্বশেষ
সৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিমসিলেটে প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার সদস্য নিয়োগের উদ্যোগ ডিসির।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হেনস্তার শিকার হয়েছেন সহকারী প্রক্টর। অন্যদিকে অভিযোগ পাল্টা অভিযোগ ছাত্রদল- শিবির।

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫
হেনস্তার শিকার হয়েছেন সহকারী প্রক্টর। অন্যদিকে অভিযোগ পাল্টা অভিযোগ ছাত্রদল- শিবির।

ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। হেনস্তার শিকার হয়েছেন সহকারী প্রক্টর নূরে আলম সিদ্দিকী। অন্যদিকে অভিযোগ পাল্টা অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ও শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ বদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় টিএসসি চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, দুপুরের পর ক্যাম্পাসে প্রচুর বহিরাগত প্রবেশ করেছে। প্রশাসন তাদের বাধা দিচ্ছে না।

সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে। তবে শিক্ষার্থীরা তা মেনে নেবে না। টিএসসি কেন্দ্রে যার বিরুদ্ধে সিলমারা ব্যালট সরবরাহ করার অভিযোগ তাকে গ্রেফতার করতে হবে।’

এর আগে বিকাল ৩টায় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, ‘প্রশাসন সম্পূর্ণ শিবিরের পক্ষে কাজ করছে। সাদিক ও ফরহাদের অধিকাংশ ব্যালটে ক্রস চিহ্ন দেওয়া।’ তিনি অভিযোগ করেন, ‘শিবির বহিরাগত নিয়ে এসেছে।’

অন্যদিকে বিকাল ৩টা ৪০ মিনিটে টিএসসির পশ্চিম গেটে অবস্থানরত শতাধিক শিক্ষার্থীকে ফটকের বাইরে যাওয়ার অনুরোধ করেন নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তা ও সহকারী প্রক্টর নূরে আলম সিদ্দিকী। এ সময় তারা তাকে হেনস্তা করেন এবং শিবিরের দালাল ও রাজাকার বলে গালি দেন। ওই সময় শিক্ষার্থীরা আরও বলেন, ‘প্রহসনের নির্বাচন মানি না।’ শিবিরের অভিযোগ তারা ছাত্রদলের নেতাকর্মী। পরে অন্য শিক্ষকরা এসে সহকারী প্রক্টরকে উদ্ধার করে নিয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী প্রক্টর নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আমি শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের ফটকের বাইরে যেতে বলেছিলাম। তারা তা না জেনেই বিভিন্ন স্লোগান দেন।’ তারা কারা জানতে চাইলে তিনি জানেন না বলে জানান।

শিবির #ছাত্রদল #লাইভবাংলা