সর্বশেষ
সিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসিঙ্গাপুরে গুগল লোকাল গাইডস সম্মেলনে বাংলাদেশের ৬ প্রতিনিধিপ্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে ছাত্রনেতা হয়ে সেই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পদত্যাগ—ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের!পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনশেখ হাসিনার বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারজলাবদ্ধতার জেরে ৭ শিক্ষক বদলি, আন্দোলনরত শিক্ষার্থীদের পায়ে লুটিয়ে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসের
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬
২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।



দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে এটিই সাংবাদিকদের ওপর সবচেয়ে বড় আক্রমণের ঘটনা।


বৃহস্পতিবারের ঘটনায় আহত ও হেনস্তার শিকারদের মধ্যে রয়েছেন—সাংবাদিক সমিতির সভাপতি ও কালের কণ্ঠের ঢাবি প্রতিনিধি মানজুর হোছাঈন মাহি, সাধারণ সম্পাদক ও আগামীর সময়ের লিটন ইসলাম, দেশ রূপান্তরের এইচ এম খালিদ হাসান, ডেইলি অবজারভারের নাইমুর রহমান ইমন, ডেইলি স্টারের মাহাথীর মোহাম্মদ, বাংলাদেশ প্রতিদিনের মো. ছাব্বিরুল ইসলাম, নয়া দিগন্তের মো. হারুন ইসলাম, রাইজিংবিডি ডটকমের মো. সৌরভ ইসলাম, মানবজমিনের মো. আসাদুজ্জামান খান, ঢাকা ট্রিবিউনের মো. সামশুদৌজা নবাব, প্রাইম বাংলাদেশের ইফতেখার সোহান সিফাত এবং প্রতিদিনের বাংলাদেশের মাহরিব বিন মহসিন।


এর আগে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে আরও কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন। তাদের মধ্যে ছিলেন মানজুর হোসাইন মাহি, নাইমুর রহমান ইমন, সজীব আহমেদ, আসাদুজ্জামান খান, হারুন ইসলাম ও ইফতেখার সোহান সিফাত।


এ বিষয়ে সাংবাদিক আমজাদ হোসেন হৃদয় বলেন, একসময় ক্যাম্পাসে ছাত্রদলের ওপর হামলার সময় সাংবাদিকরাই এগিয়ে যেতেন এবং কভারেজ করতে গিয়ে নিজেরাও হামলার শিকার হতেন। কিন্তু সময়ের পরিবর্তনে এখন তারাই সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন।