সর্বশেষ
ওরে মা… মা গো… আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব নাগর্ভের সন্তান ছেলে না মেয়ে— তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট।বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগবাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ বিএনপি কর্মী আটক।ইরান যুদ্ধের সময় ইরাকে গোপনে ঘাঁটি গেড়েছিলো ইজরায়েল।ওরে মা… মা গো… আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব নাগর্ভের সন্তান ছেলে না মেয়ে— তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট।বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগবাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ বিএনপি কর্মী আটক।ইরান যুদ্ধের সময় ইরাকে গোপনে ঘাঁটি গেড়েছিলো ইজরায়েল।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ যাত্রী ও পাইলট নিহত।

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ যাত্রী ও পাইলট নিহত।



দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ যাত্রী ও পাইলট নিহত হয়েছেন।


সোমবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।


বিবৃতিতে বলা হয়, Cessna 208 Caravan মডেলের বিমানটি CityLink Aviation পরিচালিত ছিল। এটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রাকালে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।


বিমানে থাকা যাত্রীদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক ছিলেন, বাকিরা সবাই দক্ষিণ সুদানের নাগরিক।


দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহে একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে।