সর্বশেষ
৫ ই মে শাপলা চত্বরে বিএনপির ভুমিকা কি ছিলো বিবেচনা করা উচিত: নাহিদ।“কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।”ইরানের ওপর পুনরায় আক্রমণ হলে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হবে: ইব্রাহিম।দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।সিলেট গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনতাই।একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।বাংলাদেশে কখনোই ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি ছিল নাপশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ৫ ই মে শাপলা চত্বরে বিএনপির ভুমিকা কি ছিলো বিবেচনা করা উচিত: নাহিদ।“কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।”ইরানের ওপর পুনরায় আক্রমণ হলে ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু হবে: ইব্রাহিম।দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।সিলেট গোলাপগঞ্জে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনতাই।একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।বাংলাদেশে কখনোই ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি ছিল নাপশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নোয়াখালিতে ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, নিজ জেলায় অবাঞ্ছিত সেক্রেটারি নাসির।

প্রকাশিত: ৪ মে, ২০২৬
নোয়াখালিতে ছাত্রদলের কমিটি নিয়ে বিক্ষোভ, নিজ জেলায় অবাঞ্ছিত সেক্রেটারি নাসির।

নোয়াখালীতে জাতীয়তাবাদী ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ, সড়ক অবরোধ ও পদত্যাগের ঘটনা ঘটেছে। পদবঞ্চিত নেতাকর্মীরা সোমবার (৪ মে) দুপুরে জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মাইজদীর টাউন হল মোড়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। এ সময় তারা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাকে নোয়াখালীতে অবাঞ্ছিত ঘোষণা করেন। দ্রুত কমিটি বাতিল না হলে হরতালসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।


সমাবেশে নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু দাবি করেন, ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি এবং এতে তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি হয়েছে।


বিক্ষোভকারীরা নাছির উদ্দীনের পারিবারিক পটভূমি নিয়েও প্রশ্ন তুলে অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠ পরিবারের সন্তান এবং দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। এ বিষয়ে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।


অন্যদিকে ‘পকেট কমিটি’র অভিযোগ নাকচ করে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, সবাইকে একসঙ্গে পদ দেওয়া সম্ভব নয়। যোগ্যতা ও সাংগঠনিক বিবেচনায় কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।


বিক্ষোভের পর নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।