সর্বশেষ
ত্রাণের টিন ও টাকা বিএনপি নেতাদের ঘরে, সমালোচনার মুখে ফেরত দিলেন।সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই!চার দশক ধরে পড়ে আছে তেঁতুলিয়া তেল খনি।দারিদ্র্য বিমোচনের নামে এনজিওগুলো গরিবদের ঋণের জালে আটকে ফেলছে: এম এম আকাশযুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর পাল্টাপাল্টি হামলায় আবার সংঘাত শুরুর শঙ্কানেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালবরিশালে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে, পরিবারের মামলায় মুসলিম যুবক কারাগারে।লন্ডনের নিউহ্যামে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন।ত্রাণের টিন ও টাকা বিএনপি নেতাদের ঘরে, সমালোচনার মুখে ফেরত দিলেন।সিলেট মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই!চার দশক ধরে পড়ে আছে তেঁতুলিয়া তেল খনি।দারিদ্র্য বিমোচনের নামে এনজিওগুলো গরিবদের ঋণের জালে আটকে ফেলছে: এম এম আকাশযুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর পাল্টাপাল্টি হামলায় আবার সংঘাত শুরুর শঙ্কানেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালবরিশালে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে, পরিবারের মামলায় মুসলিম যুবক কারাগারে।লন্ডনের নিউহ্যামে মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভারতে গত এক বছরে ৩০৯১ বাংলাদেশি গ্রেফতার

প্রকাশিত: ৮ মে, ২০২৬
ভারতে গত এক বছরে ৩০৯১ বাংলাদেশি গ্রেফতার

ভারতে নানা অপরাধের অভিযোগে এক বছরে তিন হাজার ৯১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ২০২৪ সালের তথ্যভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশিদের মাধ্যমে সংঘটিত অপরাধের ঘটনায় সবচেয়ে বেশি মামলা হয়েছে পশ্চিমবঙ্গে। ২০২৪ সালে রাজ্যটিতে বিদেশিদের বিরুদ্ধে ৯৯২টি মামলায় অভিযোগ আনা হয়।


এনসিআরবির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, জাল নথি ব্যবহার, মানবপাচার, চুরি, মাদক ও অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। সীমান্তবর্তী রাজ্যগুলোতেই এসব ঘটনার সংখ্যা তুলনামূলক বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, ত্রিপুরা, দিল্লি ও মহারাষ্ট্রে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের মামলা বেশি হয়েছে।


ভারতীয় কর্তৃপক্ষ বলছে, সীমান্ত নজরদারি জোরদার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান বাড়ানোর কারণে গত বছর গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, অনেক ক্ষেত্রে বৈধ কাগজপত্র না থাকা কিংবা পরিচয় যাচাইয়ের জটিলতার কারণেও বাংলাদেশিদের আটক করা হচ্ছে।