সর্বশেষ
‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিম‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরা মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।’পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।মাদরাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনা প্রত্যাহারের দাবি খেলাফত মজলিসেরসৌদিতে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, মা-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহতটিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুলকে চাকরিতে পুনর্বহালের নির্দেশযুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে গিয়ে বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও মেয়ের মৃত্যু, সংকটাপন্ন ৭ বছরের স্বজনবাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিসের সঙ্গে যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎকাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়েছে: ফয়জুল করিম
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজধানীতে দুই ভাইকে গুলি করে পালালো দুর্বৃত্তরা।

প্রকাশিত: ২১ মে, ২০২৬
রাজধানীতে দুই ভাইকে গুলি করে পালালো দুর্বৃত্তরা।

ঢাকার আশুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে করে এসে পৃথক দুই স্থানে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে ভার্চুয়াল পোশাক কারখানার পাশের গলিতে এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ দুই ভাই হলেন— মো. ইসমাইল (৩৫) ও মো. শিপন (৩২)। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা এলাকায় ডিস ও ইন্টারনেট ব্যবসা ঘিরে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।


মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ভার্চুয়াল পোশাক কারখানার পাশের গলিতে বসে ছিলেন ইসমাইল। এসময় তিনটি মোটরসাইকেলে করে আসা একদল যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পিঠ ও ডান পায়ে গুলি লাগে। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তদের ওই দল এলাকার পল্লীবিদ্যুৎ অফিসের পেছনে গিয়ে শিপনের ওপরও হামলা চালায়। গুলিতে তার ডান উরু ঝাঁঝরা হয়ে যায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে অভিযান চালিয়েছে। তারা কয়েক মিনিটের মধ্যেই দুই ভাইকে গুলি করে এলাকা ত্যাগ করে।


স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসায়ী সবুজ সরকার বলেন, “শিপন আমার সঙ্গে কাজ করত। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে বুঝতে পারছি না। পুলিশ সঠিক তদন্ত করলে আসল কারণ বের হয়ে আসবে।”


আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ জানান, আহত দুইজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ডিস ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চিকিৎসার প্রয়োজনে ভুক্তভোগীদের পরিবার ঢাকায় থাকায় এখনো কেউ থানায় আসেনি। আমরা ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।


তিনি আরও জানান, নিয়মিত মামলা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।