সর্বশেষ
ওরে মা… মা গো… আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব নাগর্ভের সন্তান ছেলে না মেয়ে— তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট।বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগবাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ বিএনপি কর্মী আটক।ইরান যুদ্ধের সময় ইরাকে গোপনে ঘাঁটি গেড়েছিলো ইজরায়েল।ওরে মা… মা গো… আর মারিস না ভাই… হৃদয় ভাইয়া, ছেড়ে দে… আমি আর করব নাগর্ভের সন্তান ছেলে না মেয়ে— তা প্রকাশ করা যাবে না: হাইকোর্ট।বিয়ের জন্য স্বর্ণ কিনবেন না, বিদেশে বিয়ে করবেন না: মোদি।আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোনামীর পদত্যাগবাগেরহাটে ১৫ ফুট লম্বা অজগর অবমুক্ত।চট্টগ্রামে ডিজেল পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল সহ ৯ পাচারকারি আটক।পাবনায় অস্ত্র ও ইয়াবাসহ বিএনপি কর্মী আটক।ইরান যুদ্ধের সময় ইরাকে গোপনে ঘাঁটি গেড়েছিলো ইজরায়েল।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

৫ আগস্ট ওভারব্রিজে দাঁড়ানো রিতার মাথার পেছনে গুলি লাগে

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬
৫ আগস্ট ওভারব্রিজে দাঁড়ানো রিতার মাথার পেছনে গুলি লাগে

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন (২০২৪ সালের ৫ আগস্ট) রাজধানীর মিরপুর–২ নম্বরে ওভারব্রিজের সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন রিতা। হঠাৎ মাথার পেছনে গুলি লাগে তাঁর। পরে রিতার মৃত্যু হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দেওয়া জবানবন্দিতে এটা জানান সাক্ষী নারগিস। তিনি সম্পর্কে নিহত রিতার মামি।

জবানবন্দিতে নারগিস আরও বলেন, তাঁর ভাগনি রিতাকে আওয়ামী লীগের লোকেরা ও পুলিশ গুলি করেছিল।


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলার অষ্টম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নারগিস।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আসামি আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সোমবার তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জবানবন্দিতে নারগিস বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি, তাঁর ছেলে মনোয়ার, ভাগনি রিতা, রিতার মা ও বাবা মিরপুর স্টেডিয়ামের সামনে মিছিলে অংশ নেন। বিকেলে মিরপুর–২ নম্বরের ওভারব্রিজের সিঁড়িতে দাঁড়ানো অবস্থায় রিতার মাথার পেছনে গুলি লাগে। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিতাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আনিসুল হক এবং সালমান এফ রহমান দায়ী বলে জবানবন্দিতে উল্লেখ করেন নিহত রিতার মামি।


সূত্র: Prothom Alo