সর্বশেষ
৪-২ গোলে ইংল্যান্ডের জয়, ২০১৮ সালের প্রতিশোধ নিল ইংলিশরা।বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গোচট্টগ্রামে এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ ওঠা সেই ওসি প্রত্যাহারমেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো, ৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগালআসছে সুপার এল নিনো, প্রভাব কীধর্ষণে অচেতন শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর পুঁতে রাখা হয় নদীর তলদেশে‘সংসদ নাই আজকে, তোমরা এখানে কেন?’কেরানীগঞ্জে পথ আটকে মোটরসাইকেল ছিনতাই, বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা৪-২ গোলে ইংল্যান্ডের জয়, ২০১৮ সালের প্রতিশোধ নিল ইংলিশরা।বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গোচট্টগ্রামে এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগ ওঠা সেই ওসি প্রত্যাহারমেসির রেকর্ডে ভাগ বসালেন রোনালদো, ৬ মিনিটেই এগিয়ে গেল পর্তুগালআসছে সুপার এল নিনো, প্রভাব কীধর্ষণে অচেতন শিশুকে পানিতে চুবিয়ে হত্যার পর পুঁতে রাখা হয় নদীর তলদেশে‘সংসদ নাই আজকে, তোমরা এখানে কেন?’কেরানীগঞ্জে পথ আটকে মোটরসাইকেল ছিনতাই, বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলাদেশে কখনোই ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি ছিল না

প্রকাশিত: ১২ মে, ২০২৬
বাংলাদেশে কখনোই ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি ছিল না

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম ইকবাল

তামিম ইকবাল বলেছেন, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক উন্নয়নের সবচেয়ে ভালো উপায় হতে পারে একটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন। তার মতে, বাংলাদেশে কখনোই ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি ছিল না।


সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস–কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক, বিশ্বকাপ বয়কট, বিসিবির সিদ্ধান্ত ও আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি নিয়ে কথা


বিশ্বকাপ না খেলাকে ভুল সিদ্ধান্ত বললেন তামিম

মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স–এর স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেট সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। পরে বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি। এ সিদ্ধান্তের বিরোধিতা করায় তামিমকে সমালোচনার মুখেও পড়তে হয়।


এ বিষয়ে তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সম্ভবত আমিই প্রথম প্রকাশ্যে কথা বলেছি। বিসিবির আগের কমিটি বিষয়টি যেভাবে সামলেছে, সেটা ঠিক হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নমনীয় ছিল, সমাধানের সুযোগ ছিল। আমাদেরও উচিত ছিল সমাধানের পথ খোঁজা।”


তিনি আরও বলেন, “কোনো সঠিক আলোচনা ছাড়াই আমরা একটি বিশ্বকাপ খেলার সুযোগ ছেড়ে দিয়েছি। ওই দলে এমন খেলোয়াড়ও থাকতে পারে, যারা আর কখনও বিশ্বকাপ খেলতে পারবে না। বিষয়টি আমি ভাল


বাংলাদেশে ভারতীয় দলের জন্য কখনো নিরাপত্তা হুমকি ছিল না’

ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তামিম বলেন, বর্তমান ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি মিথুন মিনহাস–এর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।

তার ভাষায়, “আইপিএলে আমরা একই দলে ছিলাম। তিনি বহুবার ঢাকায় লিগ খেলতে এসেছেন। আমাদের সম্পর্ক ভালো। বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিও দারুণ। কোনো সমস্যা নেই, ভারতীয় দলের জন্য তো কখনোই কোনো নিরাপত্তা হুমকি ছিল না।”

তিনি বলেন, ভারতীয় দল বাংলাদেশে এলে স্টেডিয়াম ভরে যায় এবং দর্শকরা এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন। “আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে এখন আর কোনো বাস্তব সমস্যা আছে। বাংলাদেশে একটি সিরিজ আয়োজনই হতে পারে সম্পর্ক উন্নয়নের


পাকিস্তানের ভূমিকা নিয়ে সতর্ক মন্তব্য

বিশ্বকাপ বয়কটের পেছনে পাকিস্তানের সংহতি ও টুর্নামেন্ট বর্জনের হুমকি ছিল কি না— এমন প্রশ্নে তামিম সরাসরি মন্তব্য এড়িয়ে যান।

তিনি বলেন, “আমি মূল আলোচনার অংশ ছিলাম না। তবে এটুকু বলব, যাই ঘটুক না কেন, আমরা একটি বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছি। আমার কাছে সেটাই সবচেয়ে বড়


জয় শাহ সম্পর্কে ইতিবাচক মন্তব্য

জয় শাহ–এর বিষয়ে তামিম বলেন, এখনও এই ভূমিকায় তার সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ হয়নি। তবে ভারতীয় ক্রিকেটারদের কাছ থেকে তার সম্পর্কে ইতিবাচক কথাই শুনেছেন।

তামিমের ভাষায়, “আমি সবসময় আইসিসিকে একটি পরিবারের মতো দেখি। এখানে ১২-১৫টি দেশ একসঙ্গে আছে। আমাদের একে অপরের খেয়াল রাখতে হবে। আমি মনে করি না, কোনো দেশ ইচ্ছাকৃতভাবে আমাদের ক্ষতি চায়। ক্রিকেটকে ক্রিকেটই থাকতে দেওয়া উচিত।”

বিষয়।”

সেরা উপায়।”

োভাবে নিতে পারিনি।”

বলেন।